পৃথিবীর কোন সভ্য দেশের কোন সুস্থ এবং স্বাভাবিক নাগরিক তার নিজের দেশের মধ্যে এই রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারে না।
মসজিদ, মন্দির, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, ঘর-বাড়ি কোন কিছুই এদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। মনে হয়, বর্গি এল দেশে, এরা এই দেশের কোন নাগরিকই না।
আসলেই এরা এই দেশের নাগরিক না। কোন নাগরিক তার নিজের দেশের পতাকা ছিঁড়তে পারে না। কোন নাগরিক নিজের দেশের স্মৃতিসৌধে ভাংচুর করতে পারে না। এরা আসলে এই দেশের নাগরিক না।
কোন দেশের ক্ষতি করতে চান ? সেই দেশে মওদুদীবাদ রপ্তানী করে দিন। মওদুদীবাদ অনুসারে একটা রাজনৈতিক দল গড়ে তুলুন। তাহলে ওই দেশ ধ্বংস হতে খুব বেশি দিন লাগবে না। মওদুদীবাদ একটা ভয়ংকর মৌলবাদী জঙ্গীবাদী দর্শনের নাম।
আমাদের দেশকে বাচাতে হলে মওদুদীবাদ নিষিদ্ধ করা ছাড়া আর কোন বিকল্প পথ নাই। সরকারের উচিত, এক্ষুণি বিশেষ অভিযান পরিচালনা করে মওদুদীবাদীদের গ্রেফতার করা এবং দেশের প্রচলিত আইনে সাজার ব্যবস্থা করা। সরকার যত দেরি করবে, ততই দেশের ক্ষতি বাড়তেই থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

