পাহাড়ের কোলে
পাহাড়ের কোলে উঠিবার সাধ
পূর্ণ করেছো হে বঙ্গ
তুমি নিজে ধারন করে
অপরুপ রাঙ্গামাটির ঢেউ তরঙ্গ ।
হে রাঙ্গামাটি, কল্পনার জগতে
তুমি ছিলে শধুই তুমি
কিন্তু আজ বাস্তবে দেখি
এ বঙ্গে একা নও তুমি
তোমার লেকের মধ্যখানে
ছোট ছোট সব নন্দিত দ্বীপে
তুমি ধারন করেছো মানুষ
অচেনা কত গাছ, পাখি
যা দেখে আমার আঁখি ,
তারপরও সাধ্য নেই আমার
বর্ণনা শেষ করে তোমার
কারন তোমাকে সৃষ্টি করেছে
মোর আল্লাহ তাআলা ।
লেক থেকে দূরে তোমাকে দেখি
তুমি মিশেছো আকাশের সাথে
সে কি অপরুপ দৃশ্য
যা দেখে আমি হতবাগ ,
তুমি সুন্দর আমি জানিতাম
তবে এতো সুন্দর
তা বুঝার সাধ্য ছিলনা আমার ।
তোমার উপরে নীল আকাশ
নিচে নীল রঙের পানির তরঙ্গ
আর বুকে অসংখ্যা পাহাড় ।
তুমি পিপাসীর্ত মানুষের জন্য
দিয়েছো ঝর্ণার অবিরাম ধারা
কোথায় যে তার উৎস
খুজিয়া পায়না তার ঠিকানা ।
তুমি সুন্দর, তোমার অপরুপ সৌন্দর্য
ডাকিবে আমায় বারে বার
পৃথিবীর যে প্রান্তে থাকিনা কেন
ভূলিতে পারিবোনা তোমার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


