হতাশার ভাবনা
আমি আকাশের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমার মনকে তোমার রঙে রাঙিয়ে দাও
তুমি দিলে না, দিলে এক খন্ড কালো মেঘ।
আমি বাতাসের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে বসন্তের কিছু হাওয়া দাও
তুমি দিলে না, দিলে বৈশাখের ঝড়ো হাওয়া।
আমি চাঁদের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে পূর্ণিমার চাঁদ দাও
তুমি দিলে না, দিলে আমাবস্যার কালো রাত।
আমি সূর্যের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে শীতে উষ্ণতা দাও
তুমি দিলে না, দিলে চৈত্রের উত্তাপ।
আমি বৃক্ষের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে উদারতা শিক্ষা দাও
তুমি দিলে না, দিলে শুধু কঠোরতা।
আমি প্রকৃতির কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে কিছু সৌন্দর্য দাও
তুমি দিলে না, দিলে না পাওয়ার সান্ত্বনা।
আমি বৃষ্টির কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে পবিত্র জলে ভিজিয়ে দাও
তুমি দিলে না, দিলে শিলার আঘাত।
আমি সমূদ্রের কাছে কিছু চেয়েছিলাম
তুমি আমাকে গতির ধারা দাও
তুমি দিলে না, দিলে থেমে থাকার মন্ত্র।
আমি কি সত্যিই কিছু চেয়েছিলাম?
আর চেয়ে যদি থাকি তবে কি কিছুই পায়নি?
নাকি সব আমার হতাশা ভরা মনের ভাবনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


