১৬ ই ডিসেম্বার বাংলার মানুষের জন্য স্বাধীনতা দিবস। এই দিন বাংলার মানুষ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকহানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু আমি মনে করি আমরা আজ পাকহানাদার বাহিনীর ন্যায় নোংরা রাজনৈতিক ব্যাক্তিদের শাসনে পরাধীন ভাবে জীবন যাপন করছি। তবে কি আমরা পুর্ন স্বাধীনতা লাভ করেছি? স্বাধীনতা মানে কি শাসনেরা উচু তলায় আরামে বাস করা আর ক্ষুধার্ত মা শিশুর রাস্তার পাশে বসে আহাজারি করা। স্বাধীনতা মানে কি শাসকের আদেশে নিরাপত্তা কর্মী দ্বারা নিরিহ প্রতিবাদী ছাত্র ধরে নির্যাতন করা। স্বাধীনতা মানে কি রাস্তায় প্রকাশ্যে রাজনৈতিক ব্যাক্তিদের পোষা কুকুরের দ্বারা ১৪ ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার ন্যায় গুপ্তহত্যার নামে সমাজ থেকে ভালো মানুষ হত্যা করা। স্বাধীনতা মানে কি দেশের প্রতিটি শহরে, গ্রামে, মহল্লায় মানুষ রাজনৈতিক ব্যাক্তিদের কাছে জিম্মি থাকা। স্বাধীনতা মানে কি সরকারি বেসরকারি চাকরি করতে গিয়ে নোংরা রাজনৈতিক ব্যাক্তিদের হাতে টাকা গুজে না দিলে চাকরি না পাওয়া। স্বাধীনতা মানে কি রাস্তা ঘাটে মেয়েদের ইভ টিজং এর স্বীকার হওয়া আর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক খুন হওয়া। স্বাধীনতা মানে কি মক্তিযুদ্ধার পথে না খেয়ে ধুকে ধুকে মরা। আর এসব যদি সত্যি হয় তবে শিল্পী হায়দার হোসেনের মত বলতে পারি আমরা এখন স্বাধীনতাটাকে পায় নি আমরা স্বাধীনতাটাকে খুঁজছি।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।