দেশে বর্তমানে গ্যাস আর ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আংশিক কিছুটা বায়ু ও সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ তৌরি করা হচ্চে। ইদানিং পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইবে বলে শুনিতেছি। কিন্তু সেইটা বহুত ব্যায় বহুল আর তা কবে হবে তার কোন নিশ্চয়তা নাই। আরও কয় সরকার বদল হয় সেইই ভাবছি। সুতরাং বিদ্যুতের যন্ত্রনা থেকে খুব শিগ্রি ই বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে না।
যাই হোক পৃথিবীর বহুত দেশ ই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প শক্তি বা কম দামের জালানি সন্ধান করছে। চীনের জাংবে তে এই রকম একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। চীন সরকারের প্ল্যান হলো তারা ক্রমান্নয়ে দেশের প্রায় ৮০% বিদ্যুৎ সরবরাহ করবে এই বায়ু বিদ্যুৎ। এতে গ্রাহকরা কম দামে বিদ্যুৎ পাবে।
আমাদের দেশেও এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে। কারন গ্যাসের কোন ভিত্বি নাই। আর ডিজেল তো বাইরে থেকেই কিনে আনতে হয়। এমনিতেই গ্যাসের অভাবে যে বিদ্যুৎ কেন্দ্র গুলি আছে সে গুলোও পুরো পুরি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না।
সুতরাং বায়ু আর সৌর শক্তি ই দেশের বিদ্যুৎ উৎপাদনের শেষ ভরসা।
এখন দেখা যাবে সরকারের কত টুকু সৎ ইচ্ছা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

