somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প— সব মেঘ ফিরে যায় না

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাপস'দা খেয়ালী মানুষ। কিছুদিন ধরেই দেখা হলে বলে, 'বুঝলি একদিন হুট করে শিলং যাবো, যাবি নাকি?' মেঘালয়ের প্রতি আমার কোন আকর্ষণ না থাকলেও তাপস'দার প্রতি আকর্ষণ আছে। তার চলাফেরা আমার ভালো লাগে। ভেবেচিন্তে কিছু করেন না। মুখে যা আসে তাই বলেন। যা হোক, কোন এক অদ্ভুত দিনে তার সঙ্গে মেঘালয়ের পথ ধরলাম।

এটি যে প্রথম বিদেশ সফর তা না, এর আগে আমরা নেপাল গিয়েছিলাম। নেপাল দেখে তাপস'দা বলেছিল, 'শালা’রা তো বাড়ি বানাতেই সব প্রতিভা নষ্ট করে দিছে, ধুর! এটা কোন দেশ!'— এমন মন্তব্য শুনে আমার নেপালের প্রতি বিতৃষ্ণা আসে নি, আমি অবাক হয়েছি। তাপস'দা কিছুদিন আগেও অন্য গালি দিতো, এখন শালা ছাড়া কথাই বলে না।

সিলেট পৌঁছে তামাবিল বর্ডারের দিকে এগিয়ে গেলাম। মনে হয়, দেড় ঘণ্টার মতো লেগেছিল। পথের দু'পাশে সবুজ পাহাড়। কিছু কিছু সৌন্দর্য মানুষকে বদলে দেয়। একটু আগে হাসন রাজার দেশে ছিলাম, এখন নেই। সে কারণেই বোধ হয় হাসন রাজার গান ছেড়ে তাপস'দা পাহাড়ি গান ধরেছেন। তামাবিল বর্ডার সম্পর্কে বলা যায়, এটি বোধ হয় বাংলাদেশের সবচে সহজ বর্ডার। তাই তেমন কোন ঝামেলা হয় নি।

মেঘালয়ের রাজধানী শিলং— ওদের বাড়িঘর দেখতে নেপাল-ভুটানের মতোই। পথে আমরা অনেকগুলো চার্চ দেখলাম। তাপস'দার খুব ইচ্ছে চার্চে ঢুকবেন। ওনি উদারমনা মানুষ। তাই তিনি ঢুকলেন, আর বের হয়ে আনন্দিত গলায় বললেন, 'সাকিব, ওদের নিয়ম কানুন ভালো রে, অযু করার সিস্টেম নেই।'

বলাবাহুল্য, ওখানে খ্রিস্টান ধর্মের লোকজন অনেক।

শিলং পিকে ওঠলে শহরটা ভালোভাবে দেখা যায়। এটার উচ্চতা ১৯৬৫ মিটার। উমিয়াম লেকও খুব চমৎকার। ওটা দেখে হুমায়ূন আহমেদের একটা উপন্যাসের নাম মনে পড়ল— 'দীঘির জলে কার ছায়া গো ?।' এছাড়া ভুতের গুহা! দুর্দান্ত কিন্তু খুবই সরু। অনেক কষ্ট করলে হয়তো গুহার এদিকে ঢুকে ওদিকে বের হওয়া যায়। আমার কষ্ট করার কোন ইচ্ছে নেই, তাপস'দা ও যেন কষ্ট না করে— সে জন্য বললাম, এটা আমাদের দেশে হলে এটার নাম হতো— 'হাগু গুহা।' আমাদের লোকজন সেখানে ঢুকে পায়খানা করতো, এটা নিশ্চিত।

চেরাপুঞ্জি অদ্ভুত একটা জায়গা। চোখের সামনেই মেঘ, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। পাহাড়ের ওই উঁচুতে মেঘের জন্য কিছুই দেখা যায় না। পায়ের নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখে নিজেকে আউলা মনে হল। আমি গান ধরলাম, 'আউলা কে বানাইলো রে, নাজমুস সাকিব’রে আউলা— কে বানাইলো রে ?' হাসন রাজা অবশ্য বাউলা হয়েছিলেন। আমি মেঘ স্পর্শ করতে পারি নি, হাসন রাজা কি সেই বাউলকে স্পর্শ করতে পেরেছিলেন ? জানি না। তবে ইতিহাস জানাচ্ছে, চেরাপুঞ্জি সবচে বৃষ্টিপ্রবণ এলাকা।

এরপর কোরবান ব্রিজ (অমিতাভ বচ্চন এখানে কোরবান সিনেমার শুটিং করেছিলেন। ভাগ্য ভালো কোরবানের শুটিং করেছিলেন, অন্য কিছু করেন নি।), সেভেন সিস্টার ফলস, নআলিকাই ফলস, লেডী হায়দারি পার্ক ইত্যাদি। শোনা যায়, লেডী হায়দারি আসামের এক গভর্নরের স্ত্রী ছিলেন। তাপস'দা বলল, 'আমাদের দেশে হলে বউয়ের নামে পার্কের নাম দিতো না।' আমি বললাম, আমাদের দেশে বউয়ের কথা শুনলে বা মানলে মানুষ তাকে বউপাগলা বলে। পুরুষ মানুষ এটা ঠিক নিতে পারে না। তাই নাম দেয় না।

লাইভ রুট ব্রিজ খুব সুন্দর। অনেক গাছের শিকড় জড়িয়ে একটা ব্রিজের মতো হয়েছে। নিচে ঝর্না, মাটি ধুয়ে নেমে গেছে। দেখতে খুব অদ্ভুত দ্যাখায়। আমার মনে হচ্ছিল, টারজানের কথা। কল্পনায় দেখলাম, তাপস’দা সেই টারজান। গাছের শিকড়ে বসে শরীরে কলাপাতা মুড়িয়ে পাহাড় শাসন করছেন। ফেরার পথে একটি ঝর্না দেখেছিলাম, এলিফেন্টফলস। এতো শ্রোতধারা অন্য কোন ফলসে দেখিনি।

কীভাবে যেন তিনদিনের ভ্রমণটা শেষ হয়ে গেলো! সময় মনে হয় এমনই, হুট করে ফুরিয়ে যায়। ফেরার পথে তাপসদাকে বললাম, 'মেঘালয় কেমন লাগল?', ওনি তখন আনমনা অবস্থায় আছেন। হঠাৎ করেই বলে ফেললেন—‘মেঘাকে আমার এমনিতেই ভালো লাগে, শুধু শালাটাই সমস্যা।’

* ২ ফেব্রুয়ারি, ২০১৬

[ সামুতে কেউ একজন শিলং ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আমার আছে, কিন্তু ওদিকটায় যাওয়া হয়নি। তাই তাঁর সে অভিজ্ঞতাকে পুজি করেই আমার গল্প ফাঁদা। মাঝে মাঝে গল্পের জন্য অপেক্ষা করতে হয় না, গল্প নিজেই চলে আসে। এটি তেমন একটি লেখা। আশাকরি ভালো লাগবে। — নাজমুস সাকিব রহমান ]
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×