ঢাকা সিটি তে সাইক্লিং
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি তো সাইকেল চালিয়ে বেশ আছি, এমনিতেই আমি খুব কিপ্টে স্বভাবের, রিক্সা, সিএনজি তে খুব একটা উঠি না, তার উপর বাসে উঠে বাদুর-ঝোলা হয়ে ঘামতে ঘামতে একটু পরপর পকেটের দিকেও খেয়াল রাখতে হয় না, বাসের জন্য রাস্তায় অসহায়ের মত দাঁড়িয়ে ও থাকি না এখন আর। একটা বাস আসলে তাতে উঠার প্রতিযোগীতায় নামতে হয় না।
জ্যাম-এ পড়ে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় না এখন আর। জব্বর একটা এক্সারসাইজ ও হয়ে যায়, পায়ের মাসল গুলা যা হয়েছে না ! আর জ্যাম-এ পড়লে আগে যেভাবে গালাগালি করতাম, তাও এখন আর করি না। কারন আমার জন্য জ্যাম বলতে কোন শব্দ এখন আর অভিধানে নেই, সিগন্যাল-এ আমি দাড়ালেও ট্রাফিক পুলিশ-ই বলে দেয়, ভাই আপনি চলে যান। আর যখন প্রাইভেট কার, মাইক্রোবাস-গুলার মাঝখান দিয়ে জ্যামের ভিতর দিয়ে সুড়সুড় করে বেরিয়ে যাই, তখন খুব ভাল লাগে যে আমাকে জ্যাম-এ পড়তে হইনি। পিছনে টেল-লাইট আর মাথায় সাইকেলের হেলমেট পড়ে গেলে পুলিশ ও আটকাতে পারে না- যে আমার লাইসেন্স আছে কি নেই !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন