চারদিকে নিকষ কালো অন্ধকার। আকাশের চাঁদ ও আজ লুকিয়ে আছে। কারন সে জানে, আজ আমি তোমার সাথে এই ঊত্তাল নেশাগ্রস্ত রাতের বাতাস ঊপভোগ করব। অবশ্য ইদানীং আমি একটা ব্যাপার খেয়াল করেছি- চাঁদটা তোমাকে হিংসে করা শুরু করেছে। আমি শুধু তাকে বলেছিলাম যে- ও চাঁদ, তুই কি আমার প্রিয়ার কপালের টিপ হবি ? তোকে আরো অনেক সুন্দর লাগবে। বেচারী লজ্জায় লাল হয়ে সাথে সাথে মেঘের আড়ালে চলে গেল। আহা রে ! অবশ্য যাবার আগে বলে গেছে- আজ নয়, একদিন ঠিকই আসব আমি টিপ হয়ে যেদিন তোমার প্রিয়া তোমার পাশে থাকবে। আজ শুধু আকাশে তারার মেলা। আচ্ছা, এরা কেউ বুঝে না কেন, তুমি যে সবসময় আমার পাশে থাক! আমার কাঁধে হাত রেখে আর হাতে হাত রেখে যে তুমি সবসময় ঘুরে বেড়াও- সেটা কি এরা দেখে না ? আমি তো সবসময় তোমাকে আমার পাশে অনুভব করি। শুধু কি তাই ! আমার পাশে বসে থাক একটা তুমি, আর তখন আরো একশো-টা তুমি আমার আশে পাশে ঘুরঘুর করে আমাকে ডাকতে থাকে। কেউ তার সাথে নাচার আমন্ত্রন জানায়, কেউ বা আবার তার সাথে তাল মিলিয়ে গান গাইতে অনুরোধ করে। আরেকজন তো এককাঠি আগে। বলে কিনা- আমাকে খুব জোরে জড়িয়ে ধর, এতটা জোরে যেন আমি কখনো তোমার কাছ থেকে ছুটে দূরে সরে না যাই। লোক-লজ্জার বালাই নাই! আমি বলি- এসব কি হচ্ছে ? লোকে হাসবে যে ! সে বলে- হাসলে হাসুক, তুমি ধরবা কিনা বল ? না হলে আমি ধরলাম। আর আমিও বোকার মত এই একশো-টা তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে পাগলপ্রায়।
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।