somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম

০৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী শুক্রবার ১২-১০-২০১২ ইং তারিখে আমরা Blood Soldier (রক্ত সৈনিক) এবং Doridro-Charity Foundationদরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, ম্যাঙ্গো পিপল | আমজনতা এবং আরো অনেকগুলো সংগঠন মিলে রমনা বটমূলে স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যারা যারা রক্তের গ্রুপ জানেন না, অথচ মুমূর্ষু রোগীদের জরুরী প্রয়োজনে রক্ত-দানে আগ্রহী, তারা সবাই চলে আসবেন বন্ধু-বান্ধবীসহ। আর যারা রক্তের গ্রুপ জানেন, তাদেরকে নাম নিবন্ধনের অনুরোধ রইল। আমরা শুধুমাত্র আপনাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নাম,ঠিকানা এবং মোবাইল নাম্বার একটি ডাটাবেইজ-এ লিপিবদ্ধ করে রাখব, যাতে করে আমরা মূমুর্ষু রোগীদের জরুরী প্রয়োজনে আপনাদের ডেকে আপনার নিকটস্থ যে কোন ট্রান্সফিউশন সেন্টার থেকে যত দ্রুত সম্ভব ব্লাড ড্র করে রোগীর/রোগিনীর কাছে পৌঁছাতে পারি। তারপর আস্তে আস্তে এভাবে আমরা ঢাকা শহরের প্রতিটি অলিতে-গলিতে ফ্রি ব্লাড গ্রুপিং-এর মাধ্যমে নেটওয়ার্ক বিস্তার করার পর সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাব। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগীতা একান্তভাবে কাম্য। তাই, যে যেভাবে পারেন, উপদেশ-পরামর্শ-নেটওয়ার্ক বিস্তার করে আমাদেরকে সাহায্য করার অনুরোধ রইল। বিকাল চারটা থেকে শুরু হবে আমাদের এই কর্মসূচী। আর স্বাভাবিকভাবেই আমাদের সর্বপ্রধান কাজ হবে, জন-মানুষকে রক্ত-দানে উদ্বুদ্ধ করা, উৎসাহ এবং অনুপ্রেরনা দিয়ে তাদের মাঝে রক্তদান সম্পর্কিত যে অনীহা, কু-সংস্কার এবং ভয়-ভীতি কাজ করে, সেগুলা দূর করতে হবে। একাজে আমাদের অনেক ভলান্টিয়ার প্রয়োজন হবে। আশা করি, সবাইকে সাথে পাব।
স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম
স্থানঃ রমনা বটমূল
তারিখঃ ১২-১০-২০১২ ইং
সময়ঃ বিকাল ০৪ টায়
আয়োজনেঃ Blood Soldier (রক্ত সৈনিক) এবং Doridro-Charity Foundation.
(বিঃদ্রঃ- আমাদের লক্ষ্য একটাই-রক্তের অভাবে আর যেন কাউকে স্বজনহারা হতে না হয়।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×