রায় দুই প্রকার-
১। জনগণের রায়
২। আদালতের রায়।
জনগণের রায়ে সরকার গঠন হয় আর সেই সরকার আদালতের জন্য আইন-কানুন প্রনয়ন করে, এবং আদালত সেই আইন কানুন মেনে বিচার কার্য পরিচালনা করে।
জনগণ চায় নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। আর আদালত রায় দিলো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক!! তাহলে জনগণের চাওয়া কে বা কারা বাস্তবায়ন করবে?? উত্তর একটি গণতান্ত্রিক সরকার।
এখন জনগনের ইচ্ছার প্রতি কি আমাদের গণতান্ত্রিক সরকার এবং সরকার প্রধান গণতন্ত্রের মানকন্যা দাবীদার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মান দেখাবেন?? নাকি অগণতান্ত্রিক,অসাংবিধানিক বলে অবজ্ঞা করবেন?
জনগণের রায়ের প্রতি সম্মান দেখনো প্রতিটি রাজনৈতিক দলের উচিত এবং করনীয়। তাহলে গনতন্ত্র সুসংহত হবে এবং পারস্পারিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে।
আমরা সাধারন জনগন সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের রাজনৈতিক অবিশ্বাসের চালচিত্র দেখে "নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের" পক্ষে। বন্ধুরা কি পক্ষে না বিপক্ষে??? পক্ষে লিকে দিন। বিপক্ষে কমেন্ট করুন।
জনগনের জনমত জরিপকে কি সরকার শ্রদ্ধা জানবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।