আমার স্বপ্ন গুলো সাদা কালো
অচল, অসার, প্রেমের ভাষা বুঝেনা।
তাঁর স্বপ্ন গুলো রঙিন আলো
রঙধনু রঙ আমি বুঝিনা।
ঘুনে ধরা যত ভাবনা আমার,
ছেড়া পাতায় আঁকা ধূসর কল্পনা।
তাঁর মত মন অভাব আমার
স্বভাব আমার পুরনো, নয় অধুনা।
আমার কথা গুলো সাদা মাটা
পুরনো প্যাচাল হৃদয়ে দাগ কাটেনা।
তাঁর কথা সব ছন্দে ভরা
হৃদয় ছোঁয়া শুধু আমি বুঝিনা।
ঘুনে ধরা যত গদ্য আমার
কল্প কথায় সাজানো অচেনা আলপনা।
তাঁর মত মন অভাব আমার
স্বভাব আমার পুরনো, নয় অধুনা।
আমার ইচ্ছেরা সব ছন্নছারা
ঝরে পরা ফুল, ভ্রমর বসেনা।
তাঁর ইচ্ছেরা সব রঙিন ঘুড়ি
উড়ন্ত মন প্রজাপতি, নাটাই লাগেনা।
ঘুনে ধরা সব আশা আমার
পথ হারিয়ে ভাবে পথ খোঁজেনা।
তাঁর মত মন অভাব আমার
স্বভাব আমার পুরনো, নয় অধুনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



