পথভ্রান্ত পথিক।
২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথভ্রান্ত পথিক।
জানালা ধরে পূর্ণিমা চাঁদ
যায় দূরে সরে সরে।
শূণ্য থেকে দূরে অতি দূরে
পৃথিবী থেকে চোখের সীমা ছেড়ে।
চার দেয়ালে বসে আড়ালে
আমি যাই ক্ষয়ে ক্ষয়ে।
আধারে, নিকষ কালো আধারে
আমি ডুবে যাই হারিয়ে।
পাহাড় চূঁড়ায় ঝর্না ধারা
ছুটে দূরে বহুদূরে।
রক্ত কণায়, শিরায়, উপ শিরায়
অনুভব, অনুভূতির সীমা ছেড়ে।
নিজের মাঝে নিঃসঙ্গ নিজে
পুড়ে যাই ক্ষয়ে ক্ষয়ে।
আধারে, নিকষ কালো আধারে
আমি ডুবে যাই হারিয়ে।
সবুজ মাঠ ধরে হাওয়া
ভেসে ভেসে যায় উড়ে,
মাটি থেকে শূণে মহাশূণ্যে
স্পর্শ থেকে দূরে স্পর্শের বাইরে।
চেনা পথে অচেনা বেশে
ধীরে ধীরে যাই মিলিয়ে।
আধারে, নিকষ কালো আধারে
আমি ডুবে যাই হারিয়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন