ডেন্টাল এ্যাসিস্ট্যান্টই চিকিৎসক !
১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাটোরের বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসক থাকা স্বত্ত্বেও একজন ডেন্টাল টেকনোলজিষ্ট গায়ের জোড়ে চিকিৎসক হিসাবে রোগী দেখছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা হাসপাতালের ডেন্টাল এ্যাসিস্ট্যান্ট আব্দুল হালিম নিজের দায়িত্ব ফেলে রেখে নিয়মিত আউটডোরে রোগী দেখেন এবং চিকিৎসক হিসাবে প্রেসক্রিপশন করেন। চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে ঔষধ কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের নিকট থেকে কমিশন আদায় করেন তিনি। হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চিকিৎসক জানান, তারা হাসপাতালে উপস্থিত থাকতেই তিনি ডাক্তারের চেম্বারে বসে রোগী দেখেন। এ বিষয়ে তাকে কিছু বললে উল্টো দেখে নেয়ার হুমকি দেন। এমনকি তিনি দাঁতের চিকিৎসক না হয়েও হাসপাতালের পার্শ্বে লক্ষীকোল বাজারে জেনিফা ডেন্টাল কেয়ার নামে নিজেকে দাঁতের চিকিৎসক হিসাবে উল্লেখ করে একটি ক্লিনিক পরিচালনা করছেন বলে জানা গেছে। গতকাল রোববার সরেজমিনে হাসপাতালে গিয়ে তাকে রোগী দেখায় ব্যস্ত থাকতে দেখা যায়। এ সময় আব্দুল হালিমের নিকট তার রোগী দেখা এবং প্রেসক্রিপশন করার অনুমতি এবং যোগ্যতা আছে কিনা জানতে চাইলে তিনি যোগ্যতা আছে মর্মে দাবী করলেও কোন প্রমাণ দেখাতে পারেননি।
এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, তিনি বড়জোড় দাঁতের রুগী দেখতে পারেন, কিন্তু অন্য রুগী দেখা উচিৎ না।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন