কখনো বলিনি, চাইছিওনা- ‘আমরা সবটা মানতেই হবে’
খোদার কসম, ভাবিনা ‘আমার জানাটাই ধ্রুব সত্য হবে’।
দাবী রেখে যাব সত্যটা জেনো, সবটুকু জেনো – অর্ধেক নয়,
“একচক্ষু হরিণ” ভ্রান্তি মিথ্যের চেয়েও ভয়ানক হয়।
তোমরা যখন তর্জনী তুলে “আল মাইদা”র #৩২ বলো
তারাও তখন “বাকারাহ”, “তাওবা”, “আল –ইমরান” , “আল হাজ্জ” বলে,
জীবিকার মাঝে ব্যাবসাটাকেই প্রাণিত করে গেছেন রাসুল (সাঃ)
আজকে তাঁর সে ধর্ম নিয়েই সবচেয়ে বড় ব্যাবসা চলে!
“ইকরা বিসমে রাব্বিকাল লাজী খালাক” প্রথম বাক্য কোরানে
“পড়ো তোমার প্রভুর নামে”- পড়ছে সবাই ভিন্ন মানে!
অলক্ষ্যে থাকা গুরুর বার্তা বিশ্ব আসল বাণী জানে
অসির চেয়েও মসির জোরে সব সত্যেই খড়গ টানে।
হয় ইসপাড় নয় উসপাড় একটা কিছু তো ফায়সালা হবে
রুদ্ধশ্বাস এক প্রতীক্ষা - তৃতীয় প্রলয় আসছে কবে?
- তানজীনা ইয়াসমিন। ২/১২/২০১৫।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




