somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্পঃ ওয়াকার।

২৭ শে মে, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বয়সের হিসাব রাখার বয়সটাও ফুরিয়ে গেছে।
শপিং মলের ট্রলিটাকে হাটার ওয়াকারের মতন আঁকড়ে ধরে অক্ষমপ্রায় পাটা টেনে টেনে যখন ক্যাশ রেজিস্টারে পৌঁছালেন তখন শরীরের উর্ধ্বভাগের গেটিসে টেনে রাখা ভারী শীত ট্রাউজারটা অনেকটা স্থানচ্যুত, ঢিলে হয়ে যাওয়া ইলাস্টিক আর গেটিসের ব্যর্থতায় । বুড়ো মানুষদের ডায়পারটা বেশ খানিকটা বেড়িয়ে এসছে। নিয়মের বাইরেই বিক্রয়কর্মী বৃদ্ধের ঝাকায় রাখা জিনিসগুলি তুলে তুলে হিসেব করে বৃদ্ধের ঢোলা ট্রাউজার থেকে মানিব্যাগ বের করে হিসেব বুঝে নিয়ে তাতে রিসিপ্ট ভরে দিল। পেছনে লম্বা লাইন হয়ে গেছে ততক্ষণে । অনভ্যসের বসে তার ঠিক পেছনে দাড়ানো ভীনদেশীর খানিকটা ভ্রু কুচকে গেল। কিছুটা তাড়া আর বেশ কিছুটা বিস্ময়! এমন একজনকেও একা বাজার করতে হবে!
ট্রলি নিয়ে বাইরে বেড়িয়ে অন্ধকারে কিসে বাধঁতেই হুড়মুড়িয়ে পরে গেলেন বুড়ো মানুষটা। সে দেশে জীবদদশায় কেউ সাহায্য না চাইলে উপযাজক হয়ে সাহায্য করতে যাওয়া সচরাচর privacy হস্তক্ষেপ বলে গন্য হয়।
দৌড়ে গেল সেই ভীনদেশীটাই। আবারও অনভ্যসের দায়! তার দেশে প্রাইভেসীটাই শেখাইনা কেউ।
পাকাজোলা করে টেনেটুনে মানুষটাকে তুলে দাড় করিয়ে বাজার গুছিয়ে দিল।
- Are you OK?
- হ্যাঁ , আমি ঠিক আছি। অনেক ধন্যবাদ। মাফ করবেন ---
ভীষন বিব্রত, অপ্রস্তুত কণ্ঠের উত্তর। স্ত্রস্ত হাতে বাজার নিয়ে "ঠিক থাকার “ প্রমান দিতে জোর করে পথ ধরলো।

এ কেমন জীবন যা নিজের হয়েও নিজে বইতে পারা যাবেনা?
শরীর আবারো প্রতারণা করলো। অক্ষমতা আক্ষেপ ক্ষ্রোধ ছাপিয়ে অসহায়ত্ব ফূড়ে দাড়ালো। অসহায় নড়বড়ে ঘাড় ফিরিয়ে তাকালেন। ক্ষীণকণ্ঠে ঠোঁটজোড়া নড়ে উঠলো,
- আমি ঠিক নেই। দু:খিত! কিন্তু -- আমি-- এক্দম ঠিক নেই।

ভীনদেশীর ফেলে আসা এমন মুখটাতে এখনো এতো বয়স হয়নি। যেদিন হবে সেদিন কি তাকেও এমন--- ?
ঝাপসা হয়ে আসা চোখ দ্রুত পলক ঝাপ্টে শুকিয়ে চেহারায় সহজ হাসি ঝুলিয়ে বুড়ো মানুষটাকে সামলে নিল।

কিছু কিছু মুহুর্তে গেঁয়ো হওয়াটাও খুব জরুরী! ভীষনরকম !
আবেগের কোন আপগ্রেডেড ভার্শন থাকতে হয়না। এটা একদম মাটির কাছাকাছি একেবারে নির্ভেজাল অনাড়ম্বরটাই সবচেয়ে ভাল।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×