somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু ; চাই স্বচ্ছতা ও সকলের অংশগ্রহণের সুযোগ

১৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সত্যি গর্ববোধ করি, যখন মনে হয় বাংলাদেশ এর জনগন নিজ অর্থে পদ্মা সেতু তৈরি করতে ইচ্ছা প্রকাশ করে। তবে আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা হতে ভয় হয় যে এই অর্থ কি সত্যি সেতু তৈরিতে ব্যবহার হবে না অন্য কোন ক্ষেত্রে চলে যাবে। বাংলাদেশ সরকার কে আমি সাধুবাদ জানাই এই সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্য। তবে এই পরিকল্পনা তখনি বাস্তবে রুপান্তর নিবে যখন প্রক্রিয়াতে থাকবে স্বচ্ছতা এবং সকল স্তরের মানুষ এর অংশগ্রহণ। জানি না বিশ্ব ব্যাংক এর অভিযোগ কতটা যুক্তিগত বা সত্য, তবে আমরা যেন আবার প্রশ্নবিদ্ধ না হই সেজন্য সরকার এর কর্তব্য স্বচ্ছতা নিশ্চিত করা।
বাংলাদেশ সরকার ব্যাংক হিসাব খুলেছে যাতে আমরা সবাই এই উন্নয়ন কাজ এ সহযোগিতা করতে পারি। অভূতপূর্ব এই পদক্ষেপ কে আমি স্বাগত জানাই। তবে বার বার আমার মনে এক প্রশ্ন উদয় হয় যে এই মাধ্যমে কি সবাই এই উন্নয়নে সামিল হতে পারবে কিনা ! এদেশের বহু মানুষ ব্যাংক এর সামনে দিয়ে হেটে গেছে কিন্তু এরা হএত কখনই ব্যাংক এর ভিতরে কি হছে তা জানে না। সেক্ষেত্রে তারা কি এই মহান কাজ এ শামিল হতে পারবে না ! তবে আমার মনে হয় বাংলাদেশ সরকার একটু সচেতন হলে সবাই কে এই কাজ এ শামিল করতে পারেন।
আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ হতে বলছি কিছু পদক্ষেপ গ্রহণ করা হলে এই অর্থায়নের এই কাজ দ্রুত অগ্রসর করা যাবে , এর সাথে সাথে সর্বস্তরের মানুষ কে এই উন্নয়ন কাজে শামিল করান যাবে।
১) বাংলাদেশে প্রতিদিন সর্বাধিক ক্রয়ক্রিত পণ্যের মধ্য উল্লেখযোগ্য হল সিগারেট । সরকার প্রতি সিগারেট এর উপর কিছু পরিমান উন্নয়ন কর ধার্য করতে পারে।
২) তহবিল গঠনের জন্য বাংলাদেশ এর মোবাইল অপারেটরদের সাহায্য নিতে পারে। এস এম এস কিংবা কলের মাধ্যমে জনগনের কাছ থেকে তহবিল গথন করতে পারে। ( দেশের চ্যানেল অপারেটরা অতীত হতে এখন পর্যন্ত খুব সহজে বহু টাকা এই উপায়ে হাতিয়ে নিয়েছে অতএব সরকার ভাল কাজে কেন এই মাধ্যম ব্যবহার করবে না)
৩) দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলো তে প্রতিদিন বহু মানুষ এর সমাগম। সুতরাং সরকার এই কেন্দ্র গুলর টিকেট থেকে কিছু অংশ কেতে নিতে পারে উন্নয়ন কর হিসাবে।
৪) দেশের স্বনামধন্য ও জনপ্রিয় গায়ক দের অংশগ্রহণে কনসার্ট করতে পারে, যার টিকেট মূল্য উন্নয়ন তহবিল এ যুক্ত হবে।
৫) পদ্মা সেতু এর উন্নয়নে আমরা এই শ্লোগান রেখে ডাকটিকেট ও স্মারক নোট ছাড়তে পারে , এতে সর্বস্তরের মানুষ এগুলো কিনে অর্থায়ন করতে পারবে।
৬) পদ্মা সেতু এর উপর যে ছোট ছোট বিলবোর্ড এর পরিকল্পনা করে তার জন্য বিজ্ঞাপন আহ্বান করতে পারে। ( আশা করি এতে কোম্পানি গুলো প্রতিযোগিতা তে নেমে পরবে , কারন এতে শুধু দেশীয় না আন্তর্জাতিক বিজ্ঞাপন ও হবে।)
৭) জেলায় জেলায় সরকার উন্নায়ন তহবিল গঠন করতে পারে, তবে তা দানবাক্স নয় ; সরকারি রসিদ দিয়ে জনগনের নিকট হতে গ্রহণ করতে হবে।
৮) কোরবানি ঈদ এ গরুর মূল্য হতে কিছু অংশ উন্নয়ন তহবিলে গ্রহণ করা যেতে পারে।
৯) আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বহু ভোগ্য পণ্য রয়েছে, এই পণ্য এর মূল্যের কিছু অংশ এই কাজ এ ব্যবহার করা যায়। আশা করি মালিকগন এতে রাজি হবে, কারন পণ্যের বিজ্ঞাপনে যখন এই মহৎ উদ্দেশ্যর কথা প্রচার হবে, তখন ভোক্তারা এর প্রতি উৎসাহিত হবে। পণ্যের এই বিজ্ঞাপন এর সাথে সাথে কোম্পানি গুলো সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারবে।
১০) আমাদের দেশে বহু দূরগামী বাস রয়েছে, যার টিকেট মূল্য ভালই স্বাস্থ্যবান। আর প্রতিদিন এই সব বাস এ বহু মানুষ চলাচল করছে। সরকার এই টিকেট হতে কিছু অংশ কেটে নিতে পারে উন্নয়ন কর হিসাবে।
উপরোক্ত প্রক্রিয়া গুলো হয়তো শুনলে মনে হবে আমি বাবসায় মালিক দের বিপক্ষে বলছি, কিন্তু একটু চিন্তা করে দেখুন জকন এই মহৎ উদ্দেশ্যর কথা বলে বিজ্ঞাপন প্রচার করবেন তখন অবধারিত ভাবে আপনাদের বিক্রি বৃদ্ধি পাবে।
আর খুব বেশি অংশ করে উন্নয়ন তহবিলের জন্য নেয়া লাগবে না। এটা হতে পারে চল্লিশ টাকার একটা পণ্যের জন্য এক অথবা দুই টাকা। আমার মনে হয় এতে কোম্পানি গুলর খুব বেশি লোকসান হবে না।
প্রিয় সরকার আমাদের সুযোগ করে দিন, আমারাই নিজেদের সেতু নিজেরা বানাবো। তবে আপনাকে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা।

নিও ডি কস্তা
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×