আসছে নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনের উপর পৃথিবীর অনেক দেশের ভাগ্য নির্ভর করে এবং বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসবে সেটাও নির্দিষ্ট করে ।সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনেক গুরুত্ব বহন করে ।
আমেরিকার মোট জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী আর মাত্র দুই পার্সেন্ট ইহুদি । এই দুই পার্সেন্ট ইহুদিদের উপর অনেকাংশেই নির্ভর করে প্রেসিডেন্ট কে হবে ।
শুধু আমেরিকা নয় বিশ্ব রাজনীতির অনেকটা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয় সংখ্যালঘু এই ইহুদিদের দ্বারা ।
ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ব্যাক্তিগতভাবে খ্রিস্টান হলেও তাঁর মেয়ে ও মেয়ের জামাই ইহুদি । রিপাবলিকান শিবিরের প্রার্থী ট্রাম্প খ্রিস্টান হলেও তাঁর মেয়ে ও মেয়ের জামাই ইহুদি ।সুতরাং বুঝতেই পারছেন তাঁদের সাথে ইহুদিদের একটা ডিপ রিলেশন আছে ।আর ট্রাম্প ত নিজেকে ইহুদি মেয়ের বাবা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ট্রাম্পের সাথে রয়েছে ইহুদিদের ঘনিষ্ঠ সম্পর্ক ।তার রিয়াল ইস্টেট ব্যবসার ঊর্ধতন সকল কর্তারাই ইহুদি ।এছাড়া আমেরিকার একশ সিনেটরের মধ্যে দশ জনই ইহুদি তার মধ্যে ডেমোক্রেট শিবিরের হিলারির প্রতিদ্বন্দ্বী বানি সেন্ডারস অন্যতম ।
এই ইহুদিদের সাপোর্ট এবং ইসরাইলকে রক্ষা করার প্রতিশ্রুতি যে দিতে পারবে ধরা যায় সেই হবে পরবর্তী প্রেসিডেন্ট । সে হিসাবে ট্রাম্পের সাথে যেহেতু ইহুদিদের সম্পর্ক বেশি ....সে জিতেও যেতে পারে ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



