ধাঁধারহস্য ০১
৩০ শে জুলাই, ২০১২ ভোর ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথিকের প্রশ্ন
ধরুন, আপনি একজন পথিক। একাকী পথে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে আপনার চলার পথ একসময় দু’ভাগে ভাগ হয়ে গেলো। এক ভাগ চলে গেছে সভ্য জগতের দিকে অর্থাৎ যেখানে গেলে আপনি ভদ্র জনপদ পাবেন। আরেক ভাগ গেছে ভয়ঙ্কর নরখাদক মানুষদের দেশে যারা আপনাকে পেলে কাঁচা খেয়ে ফেলবে। আপনি এই দুই ধরণের জনপদ ও সেখানকার অধিবাসীদের সম্পর্কে অবগত। কিন্তু কোন রাস্তা ধরে গেলে কাদের কাছে যাওয়া যাবে তা আপনার অজানা। পথের এই মোহনায় দুই ভাই দাড়িয়ে আছে। তারা জানে কোন রাস্তা কোথায় গিয়ে মিলেছে। কিন্তু তাদের মধ্যে এক ভাই যা বলে তা সবই সত্য বলে। অন্যদিকে অন্য ভাই পুরোদস্তুর মিথ্যাবাদী। আপনি তাদের এই স্বভাব সম্পর্কেও অবগত। কিন্তু এটা জানেন না কে সত্য বলে আর কে মিথ্যা। এখন আপনাকে মাত্র একটা প্রশ্নের মাধ্যমে এই দুই ভাইয়ের যেকোনো একজনের কাছ থেকে জেনে নিতে হবে যে, সভ্য জগতে পৌঁছাতে হলে কোন রাস্তা ধরতে হবে।
আবার মনে করিয়ে দিইঃ
১ আপনি কেবল একটি প্রশ্নই করতে পারবেন। প্রশ্নটি আপনাকে এক বাক্যে শেষ করতে হবে।
২ প্রশ্নটি যেকোনো এক ভাইকে করতে হবে।
জন্মদিন
এক ব্যক্তি একদিন তার বন্ধুকে বললো, “গত পরশু দিন আমার বয়স ছিল ২৯ বছর কিন্তু আগামী বছর আমার বয়স হবে ৩২ বছর।”
কিভাবে সম্ভব? তার জন্মদিন কত তারিখে?
দুটি ধাঁধাই সংগৃহীত।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন