
চিত্রকরের নাম মার্সেলো বারেঙঘি। জাতিতে ইতালিয়ান আর থাকেন জন্মস্থান মিলানে। পেশায় একজন স্থপতি। ১৯৬৯ সালে জন্ম নেওয়া এই চিত্রকর কাম স্থপতি ছোটবেলা থেকেই ছবি আঁকতেন; ভর্তি হন আর্ট স্কুলেও। আঁকতে থাকেন অনেক ছবি। কিন্তু এই সাধনায় ছেদ ঘটান হঠাৎ করেই... সময়টা তখন ১৯৯৪। তারপর কেটে যায় প্রায় বিশ বছর। অধুনা (২০১৩ সাল থেকে) আবার আঁকতে শুরু করেন কিছু ত্রিমাত্রিক ইলিউশন ভিডিও দেখার পরে... আর এখন তিনি নিয়মিতই আঁকেন। নিচে তার আঁকা দশটা ছবির ইউ টিউব ভিডিও দেখেন। প্রত্যেকটা ছবি আঁকতে ন্যূনপক্ষে তিন সাড়ে তিন ঘণ্টা সময় লাগে; কোন কোনটায় লাগে চার ঘণ্টারও উপরে। একটানা এঁকে যাওয়া এইসব ছবি অবশ্য ভিডিওতে খুব দ্রুত তিন থেকে সাড়ে চার মিনিটের ভিতর দেখানো হয়। ওনার আঁকার ধৈর্য থাকতে পারে কিন্তু আমাদের কারো কারো হয়তো দেখার ধৈর্য নাই...
সবুজ স্ফটিক

এই ছবিটি আঁকতে চার ঘণ্টা পাঁচ মিনিট সময় লাগে। তবে নিচের ভিডিওটি দেখতে আপনার চার মিনিটেরও কম সময় লাগবে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
ম্যাগাজিনে স্পাইডারম্যান

এই ছবিটি আঁকতে ৫ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
লাল রুবি

... আঁকতে সময় লাগে তিন ঘণ্টা ২৭ মিনিট।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
জোড়া কফি কাপ

সময় লাগে ৩ ঘণ্টা ৪০ মিনিট
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
তাসের সেট

সময় লাগে ৪ ঘণ্টা ১১ মিনিট
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
মুচড়ানো ইউরো

সময়কালঃ পাক্কা সাড়ে চার ঘণ্টা
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
লাল বেদানা

এইটা আঁকতে একটু কম সময় লাগে... ২ ঘণ্টা ৪০ মিনিট
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
মেট্রো নিউজ পেপার

সময়কালঃ ৪ ঘণ্টা ৫ মিনিট
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
রুবিক্স কিউব

এইটা আঁকতে সময় লাগে ৪ ঘণ্টা ৫০ মিনিট
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
গিনেস বোতল

আর এইটা আঁকতে লাগে ৪ ঘণ্টা ২২ মিনিট
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



