চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করা পাঁচ দেশের পাঁচটি জাহাজ। প্রতিটি জাহাজের আলাদা আলাদা গন্তব্যস্থল এবং প্রত্যেকেই চট্টগ্রাম বন্দর ভিন্ন ভিন্ন সময়ে ছেড়ে যাবে। শুধু তাই নয়, প্রতিটি জাহাজের চিমনীর রঙ ভিন্ন ভিন্ন এবং তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছে। এখন দুটি প্রশ্নঃ
১/ কোন জাহাজটি জোহানেসবার্গ পৌঁছাবে?
২/ কোন জাহাজে গম আছে?
সূত্রঃ
♣ ছয়টার সময় বন্দর ত্যাগ করা গ্রীক জাহাজটি কফি বহন করছে।
♣ ইংলিশ জাহাজটি নয়টার সময় বন্দর ত্যাগ করে।
♣ মাঝের জাহাজটির কালো রঙা চিমনী।
♣ নীল চিমনীর ফ্রেঞ্চ জাহাজটি কফি বহনকারী জাহাজের বায়ে অবস্থিত।
♣ কোকো বহনকারী জাহাজের ডানদিকের জাহাজটি মার্সেই যাচ্ছে।
♣ ব্রাজিলিয়ান জাহাজটি ম্যানিলা যাচ্ছে।
♣ চাল বহনকারী জাহাজের পাশের জাহাজটির সবুজ চিমনী।
♣ জেনেভা গমনকারী জাহাজটি পাঁচটায় বন্দর ছাড়বে।
♣ যে জাহাজটি মার্সেই যাবে তার ডানদিকে থাকা স্প্যানিশ জাহাজটি সাতটায় বন্দর ছাড়বে।
♣ লাল চিমনীর জাহাজ হামবুর্গ যাবে।
♣ যে জাহাজটি সাতটায় বন্দর ত্যাগ করবে তার পাশের জাহাজটির চিমনীর রঙ সাদা।
♣ এক কোণায় অবস্থিত এক জাহাজে ভুট্টা আছে।
♣ কালো চিমনীর জাহাজ আটটায় ছাড়বে।
♣ ভুট্টা বহনকারী জাহাজটি চাল বহনকারী জাহাজের পাশেই নোঙ্গর করা।
-----------------------------------------------------------------------
# এই ধাঁধাটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে অনুবাদিত। অতএব ধাঁধাটির ইংরেজি ভার্সন ও তার উত্তর ইন্টারনেটে একটু খুঁজলেই পাওয়া যাবে। সবার কাছে অনুরোধ থাকলো, কেউ গুগল মামু অথবা মজিলার শিয়ালের কাছে যাবেন না উত্তর খুঁজতে। নিজে চেষ্টা করে দেখুন না... পারেন কি না।
# এটি সেই বিখ্যাতআইনস্টাইনের ধাঁধার মতো কিছুটা।
# কিভাবে সমাধান করা যায় সেটা পরে দিয়ে দিবো। আপাতত আপনারা ট্রাই করে দেখেন পারেন কি না... সবাইই পারবেন আশা রাখি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



