পৃথিবীর সব সুখ যদি কেউ পেয়ে থাকে
তা হবে কেবলই আমি।
পৃথিবীর সব বেদনা বিধৌত যদি কোনো নদী থাকে
তা কেবল আমারই গড়া।
অলীক কোন কিছুর সন্ধান মেলে না এই জীবনে,
অথচ বাস্তবতার লাল গালিচায় পাড়ি জমায়
-স্বপ্নের পথচারী।
তোমাকে আর খুঁজে বেড়াই না এখানে ওখানে।
পৃথিবীতে আমার যা প্রাপ্য
তা এখন আমার অনেক সন্নিকটে।
চিরকাল আকাশের পানে চেয়ে থেকে
তারার পাল গুনবার সময় যেন শেষের দিকে
সমাপ্ত হয়ে যাচ্ছে জীবণ নাটকের বিষন্ন যত পর্ব
জোসনার চাঁদটুকু এইবার যেন উঁকি দেয়
কেবল আমারই বাড়ান্দায়।
আমার আকুলতা থেমে গেছে
আমার বৈরিতা দূর দেশে চলে গেছে
আমার রাজ্যের এখানে ওখানে
পাওয়া যায় লাল টিপের গন্ধ
স্বপ্নগুলো যেন বাস্তবতার অধিকতর সন্নিকটে
কল্পনাগুলো যেন দৃঢ় থেকে দৃঢ়তম।
ঘরছাড়া পথিক যেন খুজে পেয়েছে গঙ্গা-স্রোতস্বিনী
যে পথিক তৃষ্ণার্ত ছিল এতকাল
যে পথিক বহুপথ পাড়ি দিয়েছে বহু যুগ ধরে
পাল ছেঁড়া নৌকায় যে নাবিক ছুটেছে এতটা বছর
ছুটেছে শুধুই অজানা কোনো তীরের খোঁজে
সে নাবিক আজ যে স্বর্নদ্বীপের কত কাছে।
তবে কি তা পরিসমাপ্তি?
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।