somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহায্যের আবেদন:মানুষ গড়ার এই মহান কারিগরকে বাঁচাতে এগিয়ে আসুন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকার অভাবে অপারেশন করাতে না পেরে শেষ পর্যন্ত ভারত থেকে ফিরে এলেন দৈনিক সংবাদের হাতীবান্ধা প্রতিনিধি গুরুতর অসুস্থ বিশিষ্ট সাংবাদিক আলী আখতার গোলাম কিবরিয়া।তিনি মেরুদন্ডের স্পাইনাল কর্ডে গুরুতর “ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোটুশন” জনিত রোগে আক্রান্ত।সাংবাদিক কিবরিয়ার অবস্থান দিন দিন অবনতি হচ্ছে।তার অপারেশন অত্যন্ত জরুরি।

উল্লেখ্য,তিন দিনের পরীক্ষা নিরীক্ষা শেষে গত ২৫ জানুয়ারী কলকাতার পিয়ারলেস হসপিটাল এন্ড বি.কে রায় রিসার্চ সেন্টারের অর্থোপেডিক সার্জন ডা: সোমনাথ দে রোগটি সনাক্ত করে জরুরী ভিত্তিতে অপারেশনের পরামর্শ দেন। ২৮ জানুয়ারী শিলিগুড়ির নিউরোসার্জন ডা: ডাব্লিউ এইচ চ্যাং ও ডা: অনুপ চক্রবর্তীও অনুরুপ মতামত দেন। জানা গেছে নিউরোসার্জরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জটিল এ রোগটির অপারেশন করাতে বাংলাদেশী মুদ্রায় পাঁচ লক্ষাধিক টাকার প্রয়োজন।

লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আলিমুদ্দিন ডিগ্রী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ও রংপুর বেতারের প্রবীন সংবাদপাঠক সাংবাদিক কিবরিয়ার স্ত্রী মাসুদা আখতার কল্পনা জানিয়েছেন, টাকার অভাবে অপারেশন করাতে না পেরে নিউরোসার্জনের কাছ থেকে স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন চিকিৎসা নিয়ে তার স্বামী দেশে ফিরে বতর্মানে বাড়িতে শয্যাশায়ী রয়েছেন।তিনি আরো জানান, দ্রুত অপারেশন করাতে না পারলে কিবরিয়ার শারীরিক অবস্থান চরম অবনতি ঘটতে পারে এবং শুভাকাংখীদের সহায়তা না পেলে তার পক্ষে অপারেশন করানো অসম্ভব হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, এ বছর তাকে কালের কন্ঠের পক্ষ থেকে লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।

আমাদের একটু সহযোগিতাই পারে মানুষ গড়ার এই মহান কারিগরকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।

কিবরিয়ার ব্যাংক অ্যাকাউন্ট:সঞ্চয়ী হিসাব নং:৩৪০৪৬২২৫, সোনালী ব্যাংক, হাতীবান্ধা শাখা, লালমনিরহাট।
কিবরিয়ার ফোন:০১৭২০-৫৫১০৯০

অথবা

জিম রহমান:০১৬৭০-২৪৩৫৩৫
(স্টামফোর্ড ইউনির্ভাসিটি)
আহসান তারিক রুপম:০১৬৭৪-৯১৫৩৭৩
(ঢাকা বিশ্ববিদ্যালয়)
[link|সূত্র:বাংলাদেশ(নিউজ ২৪,৭ ডট কম)
আলী আখতার গোলাম কিবরিয়া
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×