প্রিয় রোববার,
চোখজোড়া ক্ষানিকক্ষণ পর পরই জ্বালা করে উঠেই মনে করিয়ে দিচ্ছে কাল রাতের ঘুম না হবার কথা।অনেকদিন পর এমন নিজের সাথে নিজের যুদ্ধে চোখে মুখে স্পষ্টই ক্লান্তির ছাপ।
চেনা পথটাতে পা বাড়াইনি অনেকদিন।ক্ষানিক আগেই একরাশ স্মৃতি আর ভাবনা কে সাথে নিয়ে হাঁটছি আমি ফিরে আসার তাড়নায় সেই পথ ধরে।এই সেই জায়গা যেখানে একদিন শব্দের সূঁতোর বেড়ে ওঠা কথার মালাটির দাড়িঁ টেনে দিয়েছিলি তুই।আজ ফুলের তোড়াটিও ঠিক সেখানেই রেখে গেলাম।অতটুকু পথ অথচ সেদিনের মত করেই পিছন ফিরে চাইলাম একে একে তিনবার।
খুব ছোট থাকতে শুন্যস্থানে সঠিক শব্দটি কিভাবে বাক্যটিকে অর্থবহুল করে তুলে তাই নিয়ে গভীর চিন্তায় পরে যেতাম।আজ বুঝি সঠিক শব্দটি কিভাবে বাক্যকে অর্থবহুল করে তুলে?
একদিন আমিই ছিলাম তোর শুন্যস্থানের একমাত্র অর্থবহুল শব্দ।অথচ আজ তোর শুন্যস্থান পুরন হয়েছে,হয়েছে বাক্যটিও পুরন আমাকে ছাড়াই।
উদ্যানের নাম বদলের পালাক্রমের মত করে যদি স্মৃতিগুলোর পালা বদল হতো বেচেঁ যেতাম আমি,বদলে যেতাম আজকের এই আমি।
আজ এতোদিন পরে তোকে কেন লিখছি এটাই ভাবছিস তাই না?অরেকটু ভাব তুই সাথে নিয়ে তোর নতুন শুন্যস্থান পূরন করা অর্থবহুল সেই শব্দটিকে পাশে নিয়ে।
কি মনে পড়েছে আজ ১৭ ই ফ্রেরুয়ারী?শুভ জন্মদিন তোকে।শুভ হোক আজ থেকে তোর আগামীর পথ চলা।
ভাল থাকিস তুই চেনা হয়ে যাওয়া অচেনা ২২টি গোলাপ ফুলের তোড়াটিতে সূখ খুজেঁ।ভাজঁ ভাঙ্গা বিছানার চাদরে মুখ গুজে,রান্না ঘরের বাসন কোসনে লক্ষী বধু হয়ে।
ইতি
তোর
বার ভুলে যাওয়া একজন
১১ই সেপ্টেম্বর, ২০১১
প্রিয় "রোববারের" কাছে "বার" ভুলে যাওয়া একজনের চিঠি-২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
খারাপটা কোথায়

বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।