somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোরেমন নিয়ে সাংসদের উদ্বেগ ও আমার মত আম-জনতার কিছু কথা.।.।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডোরেমন নিয়ে সাংসদের উদ্বেগ খবরটা পড়ে কমেন্টগুলো পড়লাম। সবাই দেখলাম সাংসদকে সাধুবাদ জানাচ্ছে।
আমিও তাঁর বিষয়টির সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 'ডোরেমন' বন্ধ করে কি লাভ হবে শুনি?? ইন্ডিয়ান হিন্দি আর বাংলা চ্যানেলে যে পরিমান কূটনামি-মিথ্যা-পরকিয়া......ছাই-পাস দেখানো হয় তার তুলনায় ‘ডোরেমন’ কিছুই না। ‘ডোরেমন’ বন্ধ করার আগে এইসব চ্যানেল বন্ধ করা দরকার। কিন্তু কে এই কথা সংসদে তুলবে? কারন আমাদের দুই মাথাই (!) নাকি এইসব সিরিয়ালের ভক্ত। এদিকে আবার দেশ-জাতি-ভাষার অস্তিত্ব রক্ষা করতেই হবে। তাহলে কি উপায়??? যাও... লাগো বাচ্চা পোলাপাইনের পিছনে, দাও ‘ডোরেমন’ বন্ধ করে। কার্টুন বন্ধ করে দিলে এরাতো আর রাস্তায়ও নামবে না, অবরোধও করবে না। বড়জোর বাসায় বসে দুই চার দিন ভ্যাঁ-ভ্যাঁ করে কান্নাকাটি করবে। তারপর সব ঠিক। ব্যস, সাপও মরল, লাঠিও ভাংলো না। জনগণ জানুক, দেশ-জাতি-ভাষার অস্তিত্ব রক্ষায় আমরা সদা জাগ্রত!!!
কিন্তু এইভাবে কতদিন??
আমি ‘ডোরেমন’ বা ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করার পক্ষে-বিপক্ষে কিছুই বলছি না। শুধু এটুকুই বলতে চাচ্ছি, ‘মীনা’-র জন্ম হয়েছে বাংলাদেশে, ‘বাকের ভাই’-র জন্মও হয়েছে বাংলাদেশে। মীনার মত এত সুন্দর কার্টুন বা বাকের ভাইর মত এরকম অসাধারন চরিত্র ইন্ডিয়া কেন, পৃথিবীর আর কোন দেশে যে নেই তা আমি বাজি ধরে বলতে পারি। বাংলাদেশে আসলেই ট্যলেন্টের অভাব নেই, অভাব শুধু এদের কদর করার লোকের। কদর হবে কিভাবে? সবকিছু তো নষ্টদের দখলে চলে গেছে। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ঠিক কথাই বলেছেন- ‘ যে দেশে গুণের কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না ’
ইন্ডিয়া-পাকিস্তান যখন অ্যানিমেশন মুভি বানাচ্ছে, আমরা তখন বসে বসে ঘোড়ার ঘাস কাটছি। আর নাট্যকার গুলাতো ইন্ডিয়ান সিরিয়ালের নকল করতে গিয়ে নাটকের আরও বাঁশ দিচ্ছে। কোন লাভ নাইরে ভাই। নিজের কোমরে জোর না থাকলে পরের কোমর ধরে আর কতক্ষন দাঁড়াবেন? শুয়ে পড়বেন একসময়, তারপর হারায় যাবেন। তরবারির জবাব তরবারি দিয়েই দিতে হয়, ঢাল দিয়ে আর কতক্ষন ঠেকাবেন?
দেশে গ্রাফিক্স আর অ্যানিমেশনের কাজ পারে এরকম লোক অনেক আছে। কোন টিভি চ্যানেল ইচ্ছা করলে এদের মাধ্যমেই মীনার চেয়ে সুন্দর কার্টুন সিরিজ তৈরি করা সম্ভব। খরচ হয়ত একটু বেশিই হবে। সমস্যা কি? একটা রিস্ক নিয়েই দেখেন। এরকম কিছু করলে চ্যানেলের সম্মান কমবে না, আরও অনেক বেশি বাড়বে। দেখা যাক, পোলাপাইন ডোরেমন দেখে নাকি বাংলাদেশী কার্টুন দেখে?
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×