হরর অনুগল্প: অবিশ্বাস !
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা বড়রা কেন ছোটদের কথা বিশ্বাস করতে চায় না?ওরা কি বোঝে না যে ছোটরা মিথ্যা বলে না!বড়রা তো উঠতে বসতে মিথ্যা বলে, কিন্তু ছোটরা তা করে না করতে পারে না । সেদিন তনয়া কত করে তার মা'কে বলল কিন্তু তিনি বিশ্বাস করতে চাইলেন না ! কী আশ্চর্য ! এরা এত ভুল ভাবে কেন ? বড়দের কোন জ্ঞান নেই একদম বোকা তারা।বোকা না হলে সেদিন যখন মা'কে সব বলল,মা তখন বরাবরের মত গম্ভীর গলায় বললেন,"এ কখনওই হয়না তনয়া ওদের পক্ষে এমনটা করা সম্ভব না।ওরা নিরীহ ! এসব তোমার দুঃস্বপ্ন , কতবার না বলেছি রাতে এসব ভুতের গল্প পড়বে না ! সারাদিন এসব পড়বে আর ঘুমোলে এসব অদ্ভুত স্বপ্ন দেখবে !" শেষের ঝাঁঝমাখানো কথাগুলোতে চুপসে যায় তনয়া !
মা'ও বুঝল না । এখন এই তাবৎ দুনিয়ার কার কাছ সাহায্য চাইবে ? কেউ তো আর বিশ্বাস করতে চায় না । কীভাবে সে বোঝাবে যে সত্যিই প্রতিদিন সবাই ঘুমিয়ে পড়লে দেয়ালের গায়ে সেঁটে থাকা টিকটিকিগুলো মেঝেতে নেমে এসে মানুষের রূপ নেয় এরপর সবাই মিলে তনয়ার রক্ত শুষে খায় একটু একটু করে !!!
রচনাকারী: নিবর্হণ নির্ঘোষ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন