
প্রিয় বা অপ্রিয় হওয়ার চেষ্টাগুলো
একটি ঘষা, মোছা খাতার মতো—
বারবার ভুল, বারবার কাটা,
হিসাব মেলানো ব্যস্ত কঠিন।
ক্লাস থ্রিতে অঙ্কে ফার্স্ট হওয়া ছেলেটি
ক্লাস এইটে এসে শূন্য পায়।
তারপর আবার ঘনমূল ছাপ মেরে
মেলাতে মেলাতে
প্রিয়–অপ্রিয়ের হিসেবটা
ঠিক বোঝা হয়ে ওঠেনি।
ব্যাপারটা বিবেচনাধীন—
প্রকৃতির উপপাদ্যে,
কিংবা আমাদের কাছেই।
সদর্পে বেঁচে থাকার
অন্যন্য ব্যাকরণের সন্ধিতে
ব্যাপক গরমিল।
বাতাবরণের আবরণে
আবহাওয়ার দণ্ডটা
আজকাল বেজায় ভুলভাল।
তবু ফাগুন আকাশে
থোকা থোকা মেঘ,
যেন কোনো নবীন চারুকলার ছাত্রের
প্রথম সাময়িক পরিসংখ্যান পরীক্ষা।
ভাবনার ডালপালায়
পেখম গজায়
হরিহর আত্মার ভূগোল।
ইতিহাসের ক্যাচালে
কখন যে মখমল-মার্কা বাড়ির কাজ,
টের পাওয়া যায় না।
ইস্কুল মাসিমার ইংরেজিটা
বেশ অহমিকায় ভরা—
A for Aerial।
"Aerial" শব্দটার মানে
বুঝতে বুঝতেই
জীবনের বর্ণ চেনা হয়ে যায়।
--------------------------
অতপর বেঁচে থাকার নিয়ম-কানুনের মধ্যেও গরমিল প্রমানিত..
হাতিরঝিলের পার... ২৬ ফাল্গুন ১৪৩২ বাংল.. বসন্তর মধ্য রাত...
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



