somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নিবর্হণ নির্ঘোষ
আমি এক প্রব্রজ্যা , আয়ু ভ্রমণ শেষে আমাকে পরম সত্যের কাছে ভ্রমণবৃত্তান্ত পেশ করতেই হবে । তাই এই দুর্দশায় পর্যদুস্ত পৃথিবীতে আমি ভ্রমণ করি আমার অহম দিয়ে । পরম সত্যের সৃষ্টি আমি , আমি তাই পরম সত্যের সৃষ্ট সত্য !! nnhttps://nnirghosh.blogspot.com/

ব্লগ ছেড়ে দিলাম !

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে এই ব্লগে সমাপ্তি টানলাম !

এক নিম্নবিত্ত পরিবার থেকে আমি এসেছি । জীবনে আর যাই হোক আমি অন্যায়কে মেনে নিইনি । মাথা নিচু না করবার এক অদম্য প্রয়াসের শিক্ষা আমার পরিবার আমাকে দিয়েছিল । আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে আর যাইহোক সচ্ছলতা না থাকলেও জ্ঞানচর্চার অবাধ সুযোগ ছিল । আমি যা অর্জন করেছি তাই আমি বিলিয়ে দিতে চেয়েছি । আমি একসময় ভাবতাম এই ব্লগ থেকে যদি অজানা অনেক কিছু লিখা হয় তবে আমার মত অনেক নিম্নবিত্ত ঘরের ছেলে কিছুটা হলেও জানতে পারবে । তাই আমার ব্লগে আসা !!

এই ব্লগে এসে আমিই প্রথম এমন কিছু বিষয় নিয়ে লিখেছি যা নিয়ে খুব কমই লেখা হয়েছে এই বাংলায় । হলফ করে বলতে পারি এমনভাবে বিস্তারিত দেইবাদ নিয়ে বাংলায় আর লেখা নেই । যা কিছু লিখেছি নিজের সৃজনশীলতা থেকে লিখেছি । আমি না নকল করেছি না আমি কখনও কপি পেস্ট পোস্ট করেছি । বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আমার সবটুকু প্রকাশ করেছি সততার ভেতর দিয়ে ।

হ্যাঁ এই ব্লগে এসে অনেককে শ্রদ্ধার চোখে দেখেছি । অনেককে ভালোওবেসেছি । তবে এখানে এসে সোনাগাজীর মত যেমন সারমেয় দেখেছি তেমনি দেখেছি আরও কিছু বরাহ শাবকদের এবং অভিনেত্রীকে । এরা না নিজেরা লিখতে জানে আর না সমালোচনা জানে । এরা কেবল জানে দাঁত খিঁচাতে !

হ্যাঁ আমার এই চলে যাওয়া দেখে সোনাগাজী নামক ঐ অপব্লগারটা খুশিই হবে । হোক , তার সাথে খুশি হবে ওনার বন্ধুটি যাকে এতকাল শ্রদ্ধার চোখে দেখতাম !

আরও খুশি হবেন আপনারাও । আপনারা খুশিতেই থাকুন । তবে নিজেকে ধার্মিক , দায়িত্ববান ও ন্যায়বান বলবার আগে একবার ভেবে দেখবেন । আয়নায় তাকিয়ে দেখে নিবেন নিজের ভেতরের পশুটা দেখা যায় কি না !!


আর এই ব্লগে যিনি মডারেটর আছেন তার মত এমন অন্যায় মেনে নেয়া মডারেটর আর কখনও দেখিনি । উনি যে কার পোষ্য সেটাও বোঝা যায় । অনেক ব্লগার এই নিয়ে লেখেন ! আপনারা জানেন কার কথা বলছি !

ভালো থাকবেন । এমনিতেও এই ব্লগ আর তার আগের চেহারাতে নেই । এখনও থাকবে না । কিচ্ছু যায় আসবে না এক নিবর্হণ নির্ঘোষ চলে যাওয়াতে । আপনাদের নোংরামোটা জানলাম এটাই অনেক । দয়া করে নতুন কোন ব্লগার এলে আর আপনাদের নোংরা বিভৎস চেহারাগুলো আর দেখাবেন না ।

পরিশেষে ধন্যবাদ জানাই দুই অগ্রজ ব্লগারদের । যারা আমাকে অনেক উৎসাহিত করেছিলেন

পদাতিক চৌধুরি
শেরজা তপন !

ভালো থাকুক আপনাদের জঘন্যতা ও আপনাদের নোংরামো । হ্যাঁ আমি হেরে গেছি আপনাদের মত নোংরামি করতে পারিনি বলে ! ভণিতা আমার রক্তে কোন কালেই ছিল না !!


আমার পোস্টগুলো সরালাম না । থাকুক সেসব । জানি আপনাদের তীব্র নোংরামো থেকে সেসব রেহাই পাবে না । তবুও থাকুক মহাকালের সাক্ষী হয়ে আপনাদের এইসব ছ্যাবলামোগুলো !!


আমিই নিবর্হণ নির্ঘোষ , আমিই পরম সত্যের এক সৃষ্টিশীল সত্য !!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮
২৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×