somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ভাবনা

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের সব ক্লান্তি মাথায় করে শেষ বিকেলে সূর্যটা যখন ডুবে যেত, পশ্চিম আকাশ তখন লাল আভায় ভরে যেত—এ যেন ডুবে যাওয়ার আগে খানিকটা জ্বলে উঠা । বালিয়াড়িতে বসে দেখতাম ডুবে যাওয়া সূর্য; আকাশের রাঙা আবীর যেন আমাকেও রাঙিয়ে যেত ।
আমার বেড়ে উঠা কক্সবাজারে । পাহাড়- সমুদ্র-বালিয়াড়ি; প্রকৃতি যেন উদার ভাবে দান করেছে কক্সবাজারকে । আমার স্কুল পালানো দিনগুলোর অমোঘ সাক্ষী হয়ে আছে সমুদ্র আর পাহাড়। দেশি-বিদেশি পর্যটকদের সাথে আমরাও হারিয়ে যেতাম বাধাহীন আনন্দে। সেই উচ্ছল দিনগুলো আজ আর নেই। অপরাজনীতির বলি হয়ে কক্সবাজারও পর্যটক শূন্য। এমন ভরা মৌসুমে এতটা পর্যটকহীন-- কোন পর্যটন স্পট কি হয়েছিলো কখনও ? যারা পর্যটনের সাথে জড়িত এরা জানেন কতটা লোকসান গুনতে হবে তাঁদের, বেকার থাকতে হবে কত জনকে । বাংলাদেশও হারাবে তাঁর আয় ও সুনাম ।
চলছে বিজয়ের মাস ডিসেম্বর । বাঙলার ঘরে ঘরে আজ আনন্দের বদলে আতঙ্ক । অবরোধে থমকে আছে স্বাভাবিক জন-জীবন । এ বছর বিজয় দিবসের কুচকাওয়াজ ও নাকি হবে না! তারপরও পতাকার ঝুলি নিয়ে এগলি ওগলি ঘুরে বেড়ায় পতাকা ফেরিওয়ালা ।
বলা হয়ে থাকে, স্বাধীনতার পর বাংলাদেশের ভাল কোন অর্জন থাকলে সেটা ক্রিকেট কে ঘিরে । নিরাপত্তাহীনতার কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব -১৯ দল সিরিজ শেষ না করেই চলে গেল দেশে। বাংলাদেশ সম্পর্কে কি ধারণা নিয়ে গেল তাঁরা ? সামনে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ । এভাবে চলতে থাকলে নিশ্চিত বাতিল হয়ে যাবে সব আয়োজন । সাধারণত আমরা খেলার সুযোগ কম পাই, তারোপর যদি শুধু মাত্র রাজনীতিক কারণে এই সুযোগ হারায়; এর চেয়ে দুঃখের আর কি হতে পারে । দোহাই আপনাদের, আমাদের এই আবেগের জায়গাটা শেষ করে দিবেন না । তামিম, সাকিব, মুশফিকদের খেলতে দেখলে আমরা আপনাদের পিশাচী চেহারাটা কিছুক্ষণের জন্যে অন্তত ভুলে থাকি ।
দেশে যুদ্ধপরাধির বিচার চলছে । এ নিয়ে বিতর্ক ও বিভাজনেরও শেষ নেই । একসাথে পাঁচ বছর স্কুলে পড়ার পরও আমারই দুই বন্ধুর ফেসবুক স্ট্যাটাসেও ভিন্নতা । একজন লিখেছে, “কাদের মুল্লার মত এমন শহিদি মরণ আমাকেও দাও” অন্য জন লিখেছে, “শালা কাদের মুল্লার ফাঁসি দেখবো বলে জেগে আছি”। যখন একসাথে ফুটবল বা ক্রিকেট খেলতাম, এমন বিভাজন আমাদের কখনও হয়নি । এই বিভাজন আপনাদের সৃষ্টী । আপনাদের ফায়দা লুটার রাজনীতির জন্য চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এমন প্রহসন । এই প্রজন্ম যদি বিপথে যায়, আপনারা এবং আপনাদের বিকৃত ইতিহাসই এর জন্য দায়ী । ‘কলঙ্খ মোচনের’ বদৌলতে দেশ যদি আফগানিস্তানে পরিণত হয় এ দায়ও আপনাদেরই ।
আমরা আর কোন অবরোধ বা হরতাল চাই না । যে সংবিধান মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না এমন মনগড়া সংবিধান আঁকড়ে ধরে থাকারও যুক্তি খুঁজে পাই না । চাই না দেশ আফগানিস্তানে পরিণত হোক । আমারা চাই হেমন্তের বিকেলে অতিথি পাখি আসুক,পেট্রোল বোমা নয় চেনা শালিকটা প্রাণ খুলে ডেকে উঠুক, মমিনুলরা সেঞ্চুরি করুক আর কক্সবাজারটা ভরে যাক পর্যটকে । ঐ যে লাল আভাটা, ডুবন্ত সূর্যটা, রাঙিয়ে দেবে কি আমাদের ?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×