somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Are you Ready? বদলে যাচ্ছে চাকুরির বাজার ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Are you Ready? বদলে যাচ্ছে চাকুরির বাজার -
মামা , খালু, ঘুষ, কমিশন ছাড়া আপনি,আপনার সন্তান, ভাই বোন চাকরি পাবেন না? সম্ভবত আপনার জন্য সুখবর আছে। আগামী ১০ বছরে চাকুরির বাজার পুরোটাই বদলে যাবে। বাংলাদেশ এখন , “The Greatest Opportunity” এর রাস্তায় উঠে গেছে। এর মধ্যে আগামী ৪-৫ বছরের কয়েকটি সম্ভাবনা নিয়ে আপনি ভাবতে পারেন:

১. উদ্যোক্তা হবেন ?
ভয় পাবেন না যখন সবাই বলবে প্রতি ১০টি উদ্যোগের মধ্যে ৮টি ব্যর্থ হয় (৮০% ফেইল করে)। যে তথ্যটি আপনাকে লুকানো হয় তা হলো, ব্যর্থরা কিন্তু তাদের দ্বিতীয় বা তৃতীয় উদ্যোগে ফাটিয়ে দেয়। বিল গেটস কিন্তু তার প্রথম উদ্যোগে ডাব্বা মেরেছিলো!
যেটি অসংখ্যবার বলেছি, মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এখনই কিন্তু প্রচুর সুযোগ এসে গেছে। আপনার সেই সুযোগগুলো দেখার চোখ থাকতে হবে।

ধরা যাক , সফটওয়্যার বিসনেসের কথা। এখানে কাজের আসলেই অভাব নেই। কাউকে আপনার প্রতিযোগী ভাবার কিচ্ছু নেই। আমি কিছু আউটসোর্স কোম্পানী দেখলাম। বিদেশের প্রচুর কাজ এখানে আউটসোর্সিং করে নীরবে নিভৃতে চাঁদাবাজদের অত্যাচার ছাড়া বেশ ভালো আয় করছে, আপনিও পারবেন যদি ইচ্ছা থাকে প্রবল।

২. সোস্যাল মিডিয়া অ্যানালিস্ট ও সাংবাদিকতার ভবিষ্যৎ
সোস্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার, ইউটিউব) অ্যানালাইসিস করতে পারেন? এর বাজার হবে অনেক বড়। নতুন একটি দারুণ চাকুরির ক্ষেত্র হবে ' সোস্যাল মিডিয়া অ্যানালিস্ট '।

ছাপানো পত্রিকার কথা ভুলে যান। এখানে ভুলভাল, যা খুশি তা লিখলেও পার পাওয়া যায়। আগামী দিনটি কিন্তু অনলাইন সাংবাদিকতার। আগামী ২-৩ বছরের মধ্যে যারা ভালো লিখতে পারেন,ডিজিটাল পাঠকের মনোজগত বুঝেন, টিকবেন শুধু তারাই। তেলবাজীর দিন শেষ হয়ে আসছে। ভয়াবহ প্রতিযোগিতা। টিকে থাকতে হলে প্রচুর বিজ্ঞাপন চাই, আর বিজ্ঞাপন পেতে হলে পত্রিকাগুলোর মান হতে তবে পাঠকের হৃদয় জয় করার।

আর মনে রাখতে হবে ছাপানো পত্রিকার পাঠক আর অনলাইন পাঠকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটি বুঝলে, ডিজিটাল জার্নালিস্ট হিসাবে আপনি কিন্তু কিং!

ফটোসাংবাদিকদের জন্য উজ্জ্বল দিন আসছে। যদি সাথে ক্যাপশন আর কনটেন্ট লিখতে পারেন, তবে ফটোসাংবাদিকদের বাজার বিশাল (এর যে কত এরিয়া আছে, তার শেষ নেই)।

আর অনুষ্ঠান সঞ্চালকদের তো এখনই বাজার চড়া। হাতে গোনা অল্প কয়েকজন আছেন (যাদের শিডিউল পাওয়া ভয়াবহ ব্যাপার)। আরো অনেক বেশি দরকার।

৩. কনটেন্ট ডেভেলপার:
কনটেন্ট হচ্ছে আগামী দিনের ব্যবসার ‘কিং’। অফুরন্ত সম্ভাবনার আধার এই কনটেন্ট।
আপনি খুব ভালো লিখতে পারেন? সত্যিই কি পারেন? ক্লায়েন্ট (অডিয়েন্স) বুঝে লিখতে পারেন?
সব ব্যবসা এখন অনলাইন ভিত্তিক। ছাপা কারখানার আয়ু তো বেশি নেই। বিজ্ঞাপন আর ব্যবসা আগামী ৪-৫ বছরে প্রায় পুরোটাই অনলাইনে চলে আসছে। কোম্পানীর কনটেন্ট আর বিজ্ঞাপনের কনটেন্ট কে লিখবে? আর হ্যাঁ, যারা বাংলায় দক্ষ, তাদের জন্য সম্ভাবনা আরো বেশি। কারণ বিশ্বব্যাপী ‘ব্যবসার ভাষা হচ্ছে স্থানীয় ভাষা’।

৪. অনলাইনে কেনাবেচার ব্যবসা:
আর অনলাইনে জিনিসপত্র বিক্রি করতে চান? সেটি প্রচুর ছেলেমেয়ে এখনই করছে। বড় বড় জায়েন্টদের দেখে ভয় পাবেন না। তারা ভালো আয় করছে, আপনিও করতে পারবেন। একটা চ্যালেঞ্জ আছে এখানে। তাহলো আপনার বিজ্ঞাপনের ভাষা। ক্রেতার সাইকোলজি আপনাকে বুঝতেই হবে। সেটি নিজে পারলে ভালো না হলে কনটেন্ট ডেভেলপারের সাহায্য নিন।

৫. জ্ঞানভিত্তিক ব্যবসা:
এটি হবে অফুরন্ত ব্যবসার আধার । আপনি জ্ঞান বিক্রি করতে পারবেন মানে আপনার অভিজ্ঞতা বিক্রি করতে পারবেন। গ্রামের দরিদ্র মহিলাদের কাছে থেকে আপনি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারবেন, এটা এই বাংলাদেশে সবার আগে কে বুঝেছিলো জানেন? ড. মুহাম্মদ ইউনূস এবং ফজলে আবেদ। গ্রামীণ ব্যাংক আর ব্র্যাকের বিলিয়ন বিলিয়ন ডলারের যে সাম্রাজ্য, সেটি কিন্তু তারা আয় করেছে বাংলাদেশের গরীব মহিলাদের কাছে থেকে। বাংলাদেশের সবচেয়ে সেরা স্মার্ট ব্যবসায়ী হচ্ছেন এই দুই ব্যবসায়ী।

ড. ইউনূস আরো একটা অসাধারণ সম্ভাবনা বের করেছেন, সেটি কি জানেন? ‘সোস্যাল বিজনেস’! অসাধারণ সম্ভাবনা। হাজার হাজার তরুণরা কিন্তু নেমে পড়েছে। আপনি কি শুধু ভাইবার জেনারেশন হয়ে থাকবেন? নাকি ওইসব তরুণদের সাথে সামিল হবেন!
আপনি ড. ইউনূসকে পছন্দ করেন বা না করেন তাতে কিছু আসে যায় না (মাইক্রোক্রেডিট আমার কাছে মানবতার বিরুদ্ধে অপরাধ)। শুধু বাংলাদেশ না , সারা বিশ্বেই আগামী দিনের ব্যবসা মানে সোস্যাল বিজনেস।
অভিজ্ঞতা বিক্রি করতে পারবেন। যদি জানেন! শেয়ার অ্যানালিস্ট পয়সা কামায় কীভাবে?

বেশি কিছু বলছি না, নেমে পড়েন।

শেষ কথা:
যারা এগিয়ে যাচ্ছে তাদের অনেকে একটা জঘন্য খারাপ কাজ করছে। তা হচ্ছে, সম্ভাবনাকে আপনাকে জানতে দিচ্ছে না। দেশ এগিয়ে যাচ্ছে বললেই এরা ভয় পায়। এদের থেকে সাবধান। এরা ভালো করেই জানে সম্ভাবনাগুলোর কথা, কিন্তু আপনি যাতে তার সুযোগ না পান, তারা সে ক্ষেত্র তৈরি করছে। এরা শুধু একাই খাবে, অন্যকে খেতে দিবে না , দরকার হলে খাবার পঁচাবে। এই ফাঁদে পড়বেন না।
বাংলাদেশের বাজার এখন অনেক বড় হয়ে গেছে। বাড়ছে বিদেশী বিনিয়োগ। আপনি কেন বসে থাকবেন? এই দেশে কত ধরনের সম্ভাবনা আর ব্যবসা আছে, বিদেশীরা আমাদের চেয়ে ভালো জানে।

তবে , বাজারটা প্রচারভিত্তিক হতে হবে। আর প্রচারের ভাষা কিন্তু বাংলা! আপনাকে ভালো বাংলায় প্রচার চালাতে হবে।
চাকুরির বাজার দ্রুত পাল্টে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অনেক সাবজেক্ট পরিত্যক্ত হবে। বিশ্বব্যাপী নিত্য নতুন প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহারে।

আমার কথায় প্রলুব্ধ হবেন না পুরোপুরি। নিজে বিশ্লেষণ করুন আপনার সুযোগগুলোকে। আমি আপনি ছোটবেলা থেকে চাকুরির যে প্যাটার্ন দেখতে অভ্যস্ত তা কিন্তু বদলে ফেলতে হবে। নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। নতুন ধারাগুলোর ক্ষেত্রে দ্রুততম সময়ে খাপ খাওয়াতে হবে।

Please don’t miss the train “The Greatest Opportunity” that has started to run in Bangladesh. Please confirm your ticket!

সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×