এ গল্পতো সবাই জানি – সেই স্যুটেড ব্যুটেড সাহেব আর মাঝির গণ্প। আর এই গল্পটি কিন্তু প্রত্যেক মানুষের জন্য সত্যি।
যে মানুষ প্রশান্ত থাকতে পারেন, সুখের চ্ছটায় যার মুখশ্রী উজ্জল থাকে সারাক্ষণ – তবে জীবনের ষোলআনা স্বার্থক।
আর সবই আছে, টাকা পয়সার অভাব নেই, ভালো চাকুরি বা ব্যবসা আছে, দারুণ পজিশন আছে, কিন্তু সংকট আছে আত্মমর্যাদায়, বসকে হুজুর হুজুর করেন, মেরুদণ্ডহীন মানুষের মত আচরণ করেন, ঘরে সুখ নেই, সারাক্ষণ অনিশ্চয়তা তাড়া করে বেড়ায়, কখন থলির বিড়াল বের হয়ে পরে, সেই শংকায় থাকেন, ঘুমের ঔষধ না খেলে ঘুম আসে না, ঘরের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন নিত্যদিন, তবে –
আপনার জীবনের ষোলআনাই মিছে!
পরিস্থিতি যাই হোক, মনে আপনার প্রশান্তি আছে?তাহলেই আপনি সুখী, আপনার জীবন ষোলআনাই স্বার্খক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


