somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারাক ওবামার আফ্রিকা সফর : আমেরিকা কি এশিয়া থেকে সরে যাচ্ছে ?

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ৭০ বছর আমেরিকা এশিয়াতে বিপুল বিনিয়োগ করেছে। দক্ষিণ কোরিয়াকে সমৃদ্ধশালী করতে বাজার সুবিধা থেকে শুরু করে সবই দিয়েছে। আফগানিস্তান, পাকিস্তান তার পকেটে। বাংলাদেশ আর মায়ানমারে রয়েছে শক্তিশালী সমর্থক গোষ্ঠী । ফিলিপাইন, সিঙ্গাপুরেও রয়েছে বিপুল প্রভাব। জাপান, ইন্দোনেশিয়াতেও আমেরিকার প্রভাব ছিলো চার দশকেরও বেশি। এবং এখনো আছে।

সমস্যা হচ্ছে চীন, ভারত, মালয়েশিয়া আর সাথে যুক্ত হয়েছে রাশিয়া। বিশ্বব্যাংকের বিকল্প ব্যাংক ইউরোপ আর আমেরিকাকে আগামী এশিয়ার নেতৃত্বে এশিয়ার বিশাল প্রস্তুতির বার্তা দিয়ে দিয়েছে। চীন অর্থনীতিতে ইতোমধ্যেই আমেরিকাকে ছাড়িয়ে গেছে এবং তা অব্যাহত থাকবে।
চীন, ভারত , মালয়েশিয়ার উত্থান শুধু আমেরিকা নয় – ইউরোপের জন্য সবচেয়ে বিপদ সৃষ্টি করেছে। ভারত বিশেষ করে বাংলাদেশ আর নেপালে তাদের বলয়ে রাখার সব চেষ্টা অব্যাহত রেখেছে। চলছে খুব খোলামেলা কূটনৈতিক যুদ্ধ।


শত শত বছর যে এশিয়াকে লুটতরাজ করে ইউরোপ বেড়ে উঠেছে , সেই ভারত চীন ভিয়েতনাম শ্রীলংকাকে লুটপাট করা অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ এসব দেশ ভালো করেই বুঝে এখন ইউরোপিয়ানদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ এর শত বছরের একমাত্র অস্ত্র।

এছাড়া ইউরোপের অর্থনীতি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে এশিয়ার বিপুল জনগোষ্ঠীর নিজস্ব বিপুল বাজার তাদের অর্থনীতির প্রতিরক্ষা দিচ্ছে। ইউরোপ , আমেরিকা ছাড়াই এশিয়ার অর্থনীতি চলবে নিজস্ব ধারায়।

এটা খুব পরিষ্কার যে ইউরোপ বা আমেরিকাকে এশিয়ার তেমন কোন প্রয়োজন নেই। এবং সেটা খোলামেলাভাবেই ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া বুঝিয়ে দিচ্ছে।

ওদিকে ইউরোপের আরেক লুটপাটের স্বর্গরাজ্য আফ্রিকা মহাদেশ লুটপাট করে ইউরোপ ভালোই চলছিলো, এবং আমেরিকা ফ্রান্স, বৃটেনকে আফ্রিকা মহাদেশ অনেকটা লিজ দিয়ে দিয়েছিলো। কিন্তু আমেরিকার সেখানে অভিযান ইউরোপের লাভের ভাগে ভাগ বসাতে পারে। গত এক দশকে আমেরিকা আফ্রিকায় সাহায্য বাড়িয়েছে প্রচুর।

দীর্ঘ ৭০ বছরে আমেরিকা এশিয়াতে যে বিপুল বিনিয়োগ করেছিলো, তা সম্ভবত ততোটা ফলদায়ক হয়নি। আগামীতেও সম্ভাবনা কম। আগামী কয়েক বছরে এটি আরো পরিষ্কার হবে – এশিয়ার কয়েকটি দেশে সাহায্য হ্রাস পেলে নিশ্চিত হওয়া যাবে , আমেরিকার আফ্রিকা যাত্রা চূড়ান্ত। বারাক ওবামার আমেরিকা সফর সেই যাত্রার শুরু ।

আফগানিস্তান, পাকিস্তান জঙ্গিরাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশও যদি জঙ্গিরাষ্ট্র হয়, হবে পুরো এশিয়ার জন্য তা বিপদজনক। তাই খেলাটা খুব পরিষ্কার – ভারতের খুবই সতর্ক দৃষ্টি রয়েছে , বাংলাদেশ যাতে কোনমতেই পাকিস্তানের মতো জঙ্গিরাষ্ট্রে পরিণত না হয়।

বাংলাদেশ জঙ্গিরাষ্ট্রে পরিণত হলে সেটা শুধু বাংলাদেশের সর্বনাশ নয়, ভারতের মহাসর্বনাশ করবে আর এশিয়ার উন্নয়নের গতিকে পেছনে নিয়ে যাবে। ইউরোপের কয়েকশত বছরের ইতিহাস ঘাটলে খুব পরিষ্কার , তারা এই উন্নয়নকে ছিনতাই করার চেষ্টা করবে এবং তা না পারলে এশিয়ার উন্নয়নকে থামানোর জন্য যা যা করা দরকার সবই করবে। জঙ্গিবাদ হচ্ছে এ মুহূর্তে সবচেয়ে কার্যকরি অস্ত্র – যে কোন দেশের উন্নয়নের বারোটা বাজানোর জন্য।

আপাত হিসাবে, আমেরিকার আফ্রিকামুখী হওয়াকে স্বাগত জানানো যায়। যদিও সুশীল সমাজের জন্য এটি বিরাট বিপদজনক বার্তা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×