আজকে এক যুদ্ধাপরাধীর প্রাণভিক্ষার আবেদনে একটা বিখ্যাত গল্প মনে পড়লো -
এক হিংস্র বাঘ একবার পড়লো খাঁদে! একটা গাধা যাচ্ছিলো পাশ দিয়ে! বাঘ বললো , “গাধা ভাই, গাধা ভাই, আমাকে বাঁচাও! একটা কিছু দাও যেন আমি সেটা ধরে বের হতে পারি!”।
গাধা বললো, “তোমাকে বিশ্বাস নেই, উদ্ধার পাওয়ার পরে তুমি আমাকে খাবা!”। হিংস্র বাঘ তখন অভয় দিয়ে বললো, “দিব্যি বলছি, আমি তোমাকে খাবো না! দয়া করো গাধা, একটু দয়া করো! আমাকে দয়া করো”।
গাধার আবার দরদ একটু বেশি! একটা বড় শক্ত লাঠির ব্যবস্থা করলো, হিংস্র বাঘ লাঠির উপর ভর করে খাঁদ থেকে বেরিয়ে এলো!
বেরিয়ে এসেই গাধার ঘাড় মটকে খেয়ে নিলো আর বললো, “দুদিন যাবত খাঁদে পড়ে যা খিদে পেয়েছিলো! গাধাটা বেশ ভালো গাধা! জানটাও বাঁচালো, পেটটাও ভরালো!”।
বাংলাদেশ নিশ্চয়, গাধা রাষ্ট্র নয়!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




