somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহায্য কমে যাওয়া, সুশীলদের চীৎকার ও আমাদের মিডিয়া!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি চ্যানেলে এনজিও এর সাহায্য কমে যাওয়া (মানে ভিক্ষা কমে যাওয়া) নিয়ে যে পরিমাণ আলাপ আলোচনা, প্রতিবেদন হচ্ছে তা হচ্ছে আসলে কাদের স্বার্থে ?

শতভাগ মালিকদের স্বার্থে। সাহায্যের টাকা দিয়ে বাংলাদেশের আসলে কী হয়েছে? যে পরিমাণ গাড়ী, অ্যাপার্টমেন্ট, জমির মালিক হয়েছে এনজিওর মালিক এবং কর্মকর্তারা – যেহেতু এ সেক্টরটি নিয়ে মানুষের আসলে মাথাব্যথা কম, তা অনেকটাই অপ্রকাশিত। প্লেন ভাড়া, গাড়ী ভাড়া, দামী হোটেল ভাড়া আর হাজার হাজার সেমিনারে, ওয়ার্কশপ, ট্রেনিং এই তো শত শত কোটি টাকা খরচ হয়ে গেছে।
আর এখানে যে কয়েকশত বিদেশী কর্মী আছে (যাদের যোগ্যতা কোনোমতেই বেশি নয়), তাদের বেতন আর সুবিধাদি শুনলে অনেকেই ভিমড়ী খাবেন। সাহায্যের বড় একটা অংশটা সেখানেই চলে যায়।

তো বাকি থাকে কী?

বিশাল বিশাল অফিস, এসি বাড়ি, দামী গাড়ী, কর্মকর্তাদের উচ্চ বেতন, দামী হোটেলে সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং, শত শত কোটি টাকার প্রিন্টিং, উচ্চ বেতনের সুশীলদের পোষা এর পরে আসলে আর কী থাকে দেয়ার?

বড় অদ্ভুদ এই দেশটা। দুনিয়ার কোনো দেশে আমাদের এনজিওরা যেমন গত ৪৪ বছর ফ্রি স্টাইলে চলেছে এবং এখনো চলছে – আর কোনো দেশে এটি চিন্তাও করা যায় না।

এখন তো আমাদের অনেক কর্পোরেট আছে। তাদের সিএসআর থেকেই তো যে টাকা পাওয়া যাবে, তা দিয়েই চলার কথা। আর ৪৪ বছরে এনজিওগুলো নিজের পায়ে দাড়াতো পারলো না কেনো?

এনজিও বন্ধ হবে কেনো? অধিকাংশ এনজিও মালিকরা তো বিশাল সম্পদের মালিক। ৪৪ বছর সাহায্যের টাকা লুটপাট করেছে এরা নিশ্চয়, তা না হলে এনজিও হাজার হাজার কোটি টাকা পেয়েও তারা দাড়াতে পারলো না কেনো এই ৪৪ বছরে?
বিদেশী সাহায্য অত্যন্ত অসম্মানকর। এখানে বাঙালি কর্মকর্তা যে ৩-৪ লাখ টাকাও বেতন পায়, তারও আসলে প্রকৃতপক্ষে ৩-৪ টাকারও ক্ষমতা নেই। শুধু জ্বী হুজুর জ্বী হুজুর করেই গত ৪৪ বছর শত শত বাঙালি গাড়ী বাড়ি সব করেছেন, কিন্তু সাহায্য যাদের জন্য তারা আসলে কী পেয়েছে?

বিভিন্ন সরকার কখনোই এদের ঘাটাঘাটি করে নি। করলে থলের মধ্যে থেকে যে পরিমাণ বেড়াল বের হবে, সেই বেড়ালের আকার দেখে অনেকেই ভীমড়ি খাবে।

৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ। ৪৪ বছর ভিক্ষুকের মতো হাত পেতে অনেক সাহায্য নিয়েছি আমরা, আর দুই টাকা সাহায্য দিয়ে এই দেশের হাজার টাকার সম্পদ নিয়ে গেছে। আর যখন তখন অপমান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তো আছেই।

এখন আর সাহায্য চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে চায় – তার মানে প্রতিটি নাগরিককেই মাথা উঁচু করে দাড়াতে হবে।
বিদেশী সাহায্য অনেক খেয়েছি আমরা । আর কতো? নিজের পায়ে কি দাড়াবো না?

আমাদের এনজিও আমাদের টাকায় চলবে। বাহিরের এক টাকাও দরকার নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×