somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“আমাদের বিবেক”

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমাদের বিবেক”
লিখাঃ- Raju Das Rudro

স্যার একটা কথা কমু?
বল ।
আজ আমাকে দেড়টায় ছুটি দিবেন?
কেন কি করবি?
স্যার বাসায় গিয়ে ভাত খাব, খুব খিদে লাগছে ।
কেন? সকালে খেয়ে আসিস নি?
জ্বী না স্যার ।
কেন?
স্যার তরকারি নাই । তাই খেতে পারিনি । তেল আর লবণ দিয়ে ভাত খেতে পারি না স্যার । তাই স্যার খেতে পারিনি ।
(কথাটা শুনে কেমন জানি লাগলো বুকের মধ্যে)

রাতে কি দিয়ে খেয়েছিস?
গতকালের মসুর ডাল দিয়ে ।
এখন গিয়ে কি দিয়ে ভাত খাবি তুই?
জানিনা স্যার । স্যার মা বলছিলেন স্কুল থেকে যাওয়ার পথা কচু কেটে নিয়ে যাই । এই দেখেন স্যার মা এই দা টা দিয়েছেন । (ব্রেঞ্ছের নিচ থেকে দেখালো । ওরে ধমক দিতে পারলাম না ।) এখন কচু কেটে নিয়ে বাসায় যাব এরপর মা ধুয়ে, কেটে রান্না করবেন, তারপর খাব স্যার । কচু দিয়ে মজা করে ভাত খাব । আমার মা অনেক ভালো কচু রান্না করেন স্যার । (কখন যে চোখটা ঝাপসা হলো বুঝতেই পারলাম না ।)

একদিন তোর মায়ের হাতের রান্না করা কচু খাওয়াবি?
আপনি সত্যি খাবেন স্যার? এ তো আমার ভাগ্যের ব্যাপার । (ছেলেটার কথা শুনে অনেক ভালো লাগলো ।)
হ্যাঁ রে । যা এখন বাসায় যা । গিয়ে পেট ভরে খেয়ে নে ।

মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই
হাতে নিয়ে তার চলে যাওয়ার দিকে
মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে রইলাম ।
তরকারির জন্য ভাত খেতে পারছে না ।
অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে
যাদের খাবারের মেনুতে কত আইটেম
থাকে । যা তাঁরা খেয়ে শেষ করতে পারে
না । উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে ।
এমন অনেক বাবা মা আছেন যারা
ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান । গাড়ি করে নিয়ে যান । ছেলের কত
আবদার ! সব পূরণ করতে ব্যস্ত । অথচ রাস্তায়
পড়ে থাকা মানুষগুলোর দিকে ফিরেও
তাকান না ।
তাকাবেন কেন?
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে । আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত । হাজার টাকার
বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই ।

ঈদ, পূজা আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায় । কেউ পাখি, কেউ কিরণমালা,কেউ শীলা কি জাওয়ানি
নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত
হয়ে পড়ি । কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাকগুলোতে আমাকে কি
মানাচ্ছে? অথচ একটা গরীব লোক এসে
বলছে-দুইটা টাকা দেন । তখন বলি-
ভাংতি নাই । মাফ কর।
গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ যাই ।
কত টাকা খরচ হয় হিসাব রাখি না ।
অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা
বাড়াইয়া দেন । তখন তার গায়ে হাত
তুলতে দ্বিধাবোধ করি না
ঐ গরীব লোকগুলোর অপরাধ কি?
.
অপরাধ একটাই যে
সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের ঘরে জন্ম
দিয়েছেন । আর আপনাকে সোনার চামচ
মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।
আমি ছেলে মেয়ে কাউকে কটাক্ষ করে
এই পোস্টটা দেইনি । আমি আমাকেই
এখানে কল্পনা করছি । তাই এটা পড়ে
জানি অনেকেই আমাকে তিরস্কার
করবেন ।
বলবেন লাইক কমেন্ট এর আশায়
সময় কষ্ট করে পোস্ট লেখলাম কেন?
"এটার কারণ শুধু আমাদের ঘুমন্ত
বিবেকটাকে একটু জাগ্রত করা"।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×