somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয়পরিচয়পত্রের অনলাইন সেবা।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পরিচয়পত্রের যাবতীয় সেবা এখন হাতের মুঠোয়!

নতুন ভোটার হাওয়া, হারানো কার্ডের ডুপ্লিকেট সংগ্রহ, সংশোধনসহ অন্যান্য সেবা এখন অনলাইনে।

এনআইডি উইংয়ের ওয়েবসাইটে (https://services.nidw.gov.bd) গিয়ে অনলাইনে এই সেবা পাওয়া যাবে।

জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি); জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ; জাতীয় পরিচয়পত্র সংশোধন; হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন এবং নতুন ভোটার নিবন্ধন। নিন্মে ভিডিও সহ উল্লেখ্য করা হলোঃ

মোবাইলে এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতিঃ
Nid space formNo space dd-mm-yyyy (Example: Nid 365326854 01-05-2002) লিখে 105 নম্বরে পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর পাবেন ভোটার।

নতুনদের এনআইডি কপি সংগ্রহঃ
গত ২ মার্চ সর্বশেষ হালনাগাদ করা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটারের মধ্যে যারা কার্ড পাননি, তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন।

পরে বায়োমেট্রিক তথ্য যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না।
√যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা (https://services.nidw.gov.bd) ওয়েবসাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে NID নম্বর পাবেন।

√যারা NID নম্বর পেয়েছেন, তারা (https://services.nidw.gov.bd) ওয়েবসাইটে তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে login করতে পারবেন। login এর পর আবেদনকারী তার ফরমের এন্ট্রি করা সকল ডেটা দেখতে পাবেন। রেজিস্ট্রেশন করা ব্যক্তি যদি আগে কার্ড না পেয়ে থাকেন, তিনি NID copy ডাউনলোড করতে পারবেন।

হারানো ও সংশোধন পদ্ধতিঃ
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে অথবা সংশোধন করতে চাইলে প্রয়োজনীয় দলিলপত্র সংযুক্ত করে এবং ফি প্রদান করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে তিনি sms পাবেন এবং ওয়েবসাইট থেকে NID copy সংগ্রহ করতে পারবেন।

নতুন ভোটার হওয়ার পদ্ধতিঃ
যেসব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে (https://services.nidw.gov.bd ) ভোটার হওয়ার জন্য নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি) দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। পরে তাদের আবেদন যাচাই বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

[তথ্যঃ বাংলাদেশ নির্বাচন কমিশন।]

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২০ বিকাল ৪:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×