somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ হাত ছুয়েছে আপুর হাত .....। অভ্রমেঘ

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-৭৬ নম্বর বেডের রোগীর রিপোর্ট গুলো একটু আনবেন তো ।

-এই নিন আপা ।

-[রিপোর্ট দেখার পর] খুব বেশি সময় নেই এই ছেলেটার কাছে ! লাঙ্কস ক্যান্সারে আক্রান্ত একটা মানুষ এখনও লড়ছে !

-জানেন আপা; ছেলেটাকে যখনই দেখি, মনমরা হয়ে বসে থাকে । চোখ দুটো ভেজা দেখি । চোখ দুটো যেন কাউকে খুজে চলেছে ।

-ছেলেটার সাথে দেখা করার খুব ইচ্ছা হচ্ছে হচ্ছে, কিন্তু আজ সময় হবেনা ।
.
ডক্টর আফসানা । এইতো কিছুদিন আগেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছেন । আসার পরেই কাজে যোগ দিয়েছেন । আর প্রথমেই এসেই তার তত্বাবধানে যে ছেলেটি এসেছে সে 'মেঘ ।

* * *

-আপু তুই তো ডক্টর হবি; তাইনা ?

-হুমম; সেজন্যই তো লেখাপড়া করতেছি ।

-শোন না আপু; তুই ডক্টর হওয়ার পর আমার চিকিৎসা করবি; ওকে ।

-ধুর শয়তান । তোর কিচ্ছু হতে দিলে তো হবে ।

-কেন ! তোর ভাইয়ের কী মৃত্যু হবেনা ?

-এবার সত্যিই পিটুনি খাবি । আর আমার ভাইয়ের কিছু হবেনা ।

-কিন্তু কিছু হলে তো জানতেও পারবি না !
.
মেসেজটা দেখল আফসানা । কিন্তু কোনো রিপ্লাই দিলনা । অভ্রবিন্দু' নামের ফেসবুক আইডিটা যখনই এমন করে কথা বলে; আফসানা চুপ হয়ে যায় । আর কথা বলেনা ছেলেটার সাথে । ওর নিজের কোনো ভাই নেই; এই ছেলেটাকে আপন ভায়ের মতই ভালোবাসে ! ফেসবুকে পরিচয় যদিও; কিন্তু ভালোবাসা ভাই-বোনের মতই !
.
কিন্তু ছেলেটা ডিপ্রেশনে ভুগছে । বিভা নামের একট মেয়েকে ভালোবেসেছিল ঐ অভ্রবিন্দু নামের ছেলেটা । কিন্তু কোনো এক কারনে বিভা ছেড়ে যায় ছেলেটিকে; আর তখন থেকেই এমন করছে অভ্রবিন্দু ।
.
প্রতিদিন দু'এক প্যাক সিগ্রেট না হলে দিন ফুরোয় না । অন্যান্য নেশাও হয় মাঝে মধ্যেই । আফসানা অনেক চেষ্টা করেছে । কিন্তু কথা শুনতো না ছেলেটা । তাই আফসানার সাথেও ঝগড়া হত মাঝে মাঝে । তখন আফসানা ম্যাসেজ দেওয়া বন্ধ করে দিত ।

* * *

অভ্রবিন্দু ছেলেটা আফসানার কাছে কেমন যেন রহস্যময় ! আইডিতে নিজের কোনো ছবি নেই; এমনকি রিয়েল নামটা পর্যন্ত বলত না । তবুও ছোট ভাইয়ের মতই ভালোবাসতো ।
.
আফসানার সাথে প্রথম পরিচয়ের সময় খুব মজা করত ও । একদিন ছেলেটা বলেছিল-
.
-আপু; তুই যখন আমার হাত ধরে বসে থাকবি; কেমন মজা হবে বল !

-হুমম; খুব মজা তো হওয়ারই কথা ।

-আমি তখন কি বলব জানিস ?

-কি বলবি !

-সুনীল যেমন বলেছিল, 'এ হাত ছুয়েছে নীরার হাত' ; আমিও তেমন করে বলব, 'এ হাত ছুয়েছে আপুর হাত' ।

-ইশশ; গার্লফ্রেন্ড নাকি তোর

-উহু; আমার একমাত্র বোন ।

* * *

.
কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে গেল । বিভা ছেড়ে চলে গেল আর আফসানার'ও বিদেশে যাওয়ার সব প্রস্তুতি শেষ হল ।
.
যাওয়ার কয়েকদিন আগে কথা হওয়ার এক পর্যায়ে অভ্রবিন্দু বলল-
.
-আপু; তোর সাথে দেখা করব ।

-ভাই; এখন সম্ভব না । জানিস ই তো আমাকে যেতে হবে । তুই চিন্তা করিস না । আমি ফিরে এসে দেখা করব তোর সাথে ।

-হুম । আজ তাহলে আমার নামটা বলেই দিই; হয়ত আর কখনও সুযোগ পাবোনা !

-সত্যি বলবি ! বল ভাই !

-আমি মেঘ'

-ইশশ; আমার ভাইয়ের নামটা কত্ত কিউট
.
কোনো রিপ্লাই আসেনা অভ্রবিন্দু আইডির মালিক মেঘের কাছ থেকে । এরপর আফসানা অনেক চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি । না ফেসবুক, না ফোন; সবকিছুই বন্ধ !

* * *
---কয়েকদিন পর---
.
প্রায় মাঝরাত । আকাশে তাঁরাগুলো তখনও জ্বলজ্বল করছে । আফসানা তখন বাড়ির ছাদে; তাঁরা দেখছে । আর মেঘের কথা ভাবছে ।
.
হ্যা মেঘ; সেদিন মেঘ নামের ছেলটির সাথে দেখা করেছিল ও । তখন নিজের মেঘ নামের ভাইটির কথা মনে পড়ছিল । যখন মেঘ নামের ছেলেটির সাথে দেখা করতে গেল; মেঘ একবারই শুধু ওর দিকে তাকিয়েছিল । চোখগুলো ফেরাতে পারছিল না । মেঘের চোখগুলো ভেজা ছিল তখন ।
.
সামান্য কয়েকটা কথা হল ওর সাথে । এরপর চলে এসেছিল আফসানা । আসার পর শুধু একটা প্রশ্নই ওর মাথাই ঘুরছিল- ও কে ! ও কাঁদল কেনো ?
.
ভাবনায় ছেদ পড়ল ফোনের আওয়াজে । হাসপাতাল থেকে ফোন এসেছে । এত্ত রাতে ! ফোন ধরল আফসানা-
.
-হ্যালো

-আপা; জলদি হাসপাতালে আসুন । ৭৬ নং বেডের ছেলেটি খুব অসুস্থ হয়ে পড়েছে ।

-ওকে আমি আসতেছি !
.
.
যখন আফসানা হাসপাতালে পৌছল; মেঘের অবস্থা খুব খারাপ তখন । কিন্তু ও যখন মেঘের কাছে পৌছল, তখন মেঘ বেশ খানিকটা শান্ত হল । ও আফসানাকে কাছে ডাকল; এবং আস্তে করে বলল-
.
-আমি জানি আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না ।

-চুপ থাকো তুমি । তোমার কিছুই হবেনা মেঘ ।

-এই মেঘ ও চাইনা ওর কিছু হোক; কিন্তু নিয়তির কাছে সবাই অসহায় ।

-তুমি প্লিজ চুপ থাকো মেঘ ।

-আপনি কি আমার হাতটা একটু ধরবেন প্লিজ ?
.
আফসানা নিরবে মেঘের হাতটি ঘরল । আর মেঘ হাসতে হাসতে বলল-
.
-"এ হাত ছুয়েছে আপুর হাত । এ হাতে কি আমি কোনো অপরাধ করতে পারি !" কিন্তু আমি যে বেচে থাকলে অন্যায় করবই ! তাই...
.
আফসানা বুঝতে পারল এই তার ভাই মেঘ । ঝরঝর করে জল ঝরতে লাগল চোখ থেকে । ও বলল-
.
-মেঘ ! তুই আমার ভাই ! তুই আমার মেঘ ! ভাই ! আমার লক্ষী সোনা ভাই ।তোর কিছু হবেনা । তোর বোন আজ ডক্টর তো ! তোকে সুস্থ করে তুলব ।
.
.
এমনই কথা বলতে বলতে মেঘকে ডাকতে লাগল আফসানা । আর মেঘ ? ও তখন ঘুমিয়ে পড়েছে । মেঘ ওর আপুর হাতে হাত রেখেই চলে গেছে চিরনিদ্রায় । আফসানাকে একা রেখে; দূরে... আরো দূরে... একদম মেঘের দেশে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×