somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভালোবাসার গল্প .......অভ্রমেঘ

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হ্যালো অরণ্য; ফোন রিসিভ করলেনা যে !

-সাইল্যান্ট ছিলো ।

-হি... হি... ভালো । তোমার সাথে কী একবার দেখা করা যাবে ? প্লিজ

-ওকে । বলো কোথায় দেখা করতে হবে ।

-ক্যাম্পাসে; শহীদ মিনারের কাছে ।

-ওকে
.
.
ফোনটা কেটে দিয়েছে অরণ্য । পরীকে বাই' বলারও সুযোগ দেয়নি ছেলেটা । কিন্তু এ ছাড়া কিইবা করতে পারে ও ? পরী কী অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে ? না, অরণ্য পরীর মত ভালো মেয়ে কখনও দেখেনি । তাহলে কেনো !
.
--বেশ কিছুদিন আগে--
.
ক্লাস করার উদ্দেশ্যে খুব কমই কলেজে আসা হয় অরণ্যের । সারাদিন বন্ধুদের সাথে আড্ডা আর ফেসবুকে সময় কাটানো । আজও তার ব্যাতিক্রম নেই । ঘুরতে হবে- এই উদ্দেশ্যেই কলেজে এসেছে । কলেজ ক্যাম্পাসে ঢুকেও ফেসবুকেই ছিল ও । তাই সামনে কে আসছে এসব দেখতে পাইনি ছেলেটা ।
.
হঠাৎ সামনে থেকে আসা কেউ একজনের সাথে ধাক্কা লাগল অরণ্যর । তখনই অরণ্য দেখল পরীকে । এমন নয় যে প্রথম দেখা; মেয়েটা অরণ্যের ডিপার্টমেন্টেরই ছাত্রী ।
.
পরীর হাতের নোটসগুলো সব পড়ে গিয়েছিল; আর অরণ্যের ফোনটা । অরণ্য নিজের ফোনটা উঠিয়ে পরীর নোটসগুলো তুলতে সহায়তা করতে করতে বলল-
.
-সরি

-ইট্স ওকে

-আপনি সম্ভবত আমাদেরই বিভাগের স্টুডেন্ট । তাইনা ?

-আপনি কোন ডিপার্টমেন্ট ?

-না মানে বাংলা বিভাগ;

-ওহ আপনাকে তো ক্লাসে খুব একটা দেখিনা !

-আসলে...
.
কথা হয়ত আরও দূর এগিয়ে নেওয়া যেত; কিন্তু তখনই অরণ্যকে ফোন দিল ওর বন্ধু তপু । তাই অরণ্য বলল-
.
-এক্সকিউজ মি । পরে কথা হবে ।

-ওকে
.
এভাবেই অরণ্যর সাথে পরিচয় হয় পরীর । এরপর ফোন নাম্বার বিনিময়, শেয়ারিং-কেয়ারিং, এবং আরও ভালো বন্ধুত্ব । আর বন্ধুত্বের পর হয়ত হুমায়ুন আহমেদের সেই উক্তি সত্য হল ।
.
"ছেলে আর মেয়ে কখনও বন্ধু হতে পারেনা । হয় ছেলেটি মেয়েটির কিংবা মেয়েটি ছেলেটির প্রেমে পরবে । কিন্তু প্রেমে তাদের পড়তেই হবে ।"
.
অরণ্য কখন যে বন্ধুত্বের চেয়ে একটু বেশিই এগিয়ে গেছে তা বুঝতেও পারেনি । সারাদিনে হাজার বার ফোন করা, একদিন দেখানাহলে মন খারাপ করে বসে থাকা এগুলো নিত্য-নৈমিত্তিক ঘটনা ।
.
কিন্তু হঠাৎই কলেজ ছুটি হয়ে যাওয়ায় দেখা হওয়া খুব কমে গেল । সপ্তাহে দু-একদিন । এভাবে আর পারছিলনা অরণ্য । ও সিদ্ধান্ত নিয়ে ফেলল যে পরীকে বলেই দিবে সে মনের কথা । তাই হঠাৎ একদিন পরীকে ফোন দিয়ে বলল-
.
-কাল একটু কলেজ ক্যাম্পাসে আসতে পারবি পরী ? শহীদ মিনারের ওখানে ।

-হুমম । কিন্তু কেন ?

-কাজ আছে

-আচ্ছা

* * *

কলেজ ক্যাম্পাসে অনেক আগে থেকেই বসে আছে অরণ্য । পরী এসেই বলল-
.
-হুমম বলুন স্যার

-তোকে কিছু কথা বলব । রাগ করবিনা তো ?

-ধুর ছাই । তোর উপর রাগ করব কেন । যা বলবি বল ।

-পরী...

-হু
.
অরণ্য তখন পরীর সামনে বাটু গেড়ে বসে পড়ল; আর বলল-
.
-আমি তোকে ভালোবাসি । খুব খুব খুব ভালোবাসি ।
.
পরী কথা গুলো শুনে চুপ করেই রইল । ওর চোখ দুটো কেন যেন ছলছল করে উঠল । নিশ্চুপ নীরবতা চারদিকে । অরণ্য আবারও কিছু বলতে যাচ্ছিল । তখনই আবার ওর ফোনটা বেজে উঠল । আবারও তপুর ফোন । .
অনেক বিরক্তি ও হতাশা নিয়ে ফোন ধরে যা শুনল তাতে ও স্তব্ধ হয়ে গেল । পরী জিজ্ঞেস করল-
.
-কি হয়েছে

-তপুর ছোট ভাই এক্সিডেন্ট করেছে । অনেক রক্তপাত হয়েছে । রক্ত লাগবে । কিন্তু ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছেনা ।

-আমার ও নেগেটিভ রক্ত ! চল যাই
.
অরণ্য আর পরী হসপিটালে চলে গেল ।

* * *
পরী এবারই প্রথম রক্ত দিতে যাচ্ছে; তাই কয়েকটা জরুরী টেস্ট করতে হবে । তবে তখন তপুর ভাইয়ের জন্য কয়েক ব্যাগ রক্ত ম্যানেজ হয়েছিল ।
.
কিন্তু তখন ডক্টর বলল পরীর রক্ত নেওয়া যাবেনা । কারনটা জিজ্ঞেস করলেও বলতে ইতস্তত করল কিছুক্ষন । এরপর অরণ্য আর পরীকে একা ডেকে নিয়ে যা বলল; তাতে অরণ্যের মনে হল- পুরো পৃথিবীটা ওর মাথার উপর ভেঙ্গে পড়ল !
.
" পরীর যে এইচ.আই.ভি.(HIV) পজিটিভ এসেছে !"
.
এরপর অনেক ভেঙ্গে পড়ল পরী । আর অরণ্যও কিছুদিন পর এমনভাবেই পরীকে এড়িয়ে যাওয়া শুরু করল ।

* * *
--দেখা করার দিন--
.
কলেজ ক্যাম্পাসে আজকেও অরণ্য আগেই এসেছে । বসে আছে সেই আগের জায়গায়; যেখানে কিছুদিন আগেই পরীর সাথে সারাটা জীবন বাঁধার কথা বলেছিল ।
.
পরী চলে এসেছে । ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে । খুব অসুস্থও দেখাচ্ছে । পরী বলল-
.
-কেমন আছো অরণ্য

-ভালো । তুমি ?

-ভালো । তোমায় বিরক্ত করার জন্য সরি ।

-ইট্স ওকে । আসতে বলেছিলে কেন ?

-তোমাকে দেখতে খুব মন চাচ্ছিল; তাই । আমার অনিশ্চিৎ জীবনের সাথে জড়াতে বলবনা তোমায় । ভালো থেকো অরণ্য । বাই...
.
আর কিছু বলতে পারেনা পরী । ওখান থেকে দৌড়ে চলে যাচ্ছিল পরী । অরণ্য স্তব্ধ ! কিন্তু এভাবে ও নিজেও শান্তি পাচ্ছিল না । পেছন থেকে পরীর হাতটা চেপে ধরল । এরপর বলল-
.
-যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি; তার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকব । আই লাভ ইউ ।

-এটা সম্ভব না অরণ্য । আবেগ দিয়ে জীবন চলে না ।

-ভালোবাসা দিয়ে চলে তো !
.
পরী কিছু বলতে যাচ্ছিল কিন্তু সেই সুযোগ পেলোনা মেয়েটা ।অরণ্য নিজের বুকের মাঝে অনেক শক্ত করে ধরে রাখল পরীকে; অনেক ভালোবাসা দিয়ে ।
.
.
লেখাঃ অভ্রমেঘ
.
[HIV সমন্ধে আমার ধারনা খুব কম । তাই ভূল হলে ক্ষমা করবেন । আর সর্বশেষে বলব- প্রকৃত ভালবাসায় শারিরীক অসুস্থতা সম্ভবত কোনো সমস্যার কারন হতে পারেনা । প্রকৃত ভালবাসার জয় হবেই !"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×