somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ দেখা,.#অভ্রমেঘ

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলের নির্মল বাতাসে নদীর পাড়ে মাঝে দাড়িয়ে আছে নীল । হাতে একটা গোলাপ ফুল । আজকে অনেকদিন পর নীলের সাথে দেখা করবে পরী । নীলের ইচ্ছা আজকেই ওকে মনের কথাটা বলবে ।

শেষ দেখা হয়েছিল সম্ভবত উচ্চমাধ্যমিক এর বিদায়ের দিন । কলেজ ভিন্ন হওয়ায় আর দেখা হয়নি ওদের । সেদিন, পরী একটা কালো রঙের শাড়ি পরেছিল । পরী কে দেখে তো নীল চোখের পলক ফেলাতেও ভূলে গিয়েছিল । তবে পরীর অগ্নি দৃষ্টির সামনে তা চুপসে গিয়েছিল ।

পরী যখন খেয়াল করল যে একটা ছেলে অসভ্যের মত তাকিয়ে আছে, বেশ রেগে গেল ও । এর আগেও পরী দেখেছে নীল এমনই করে । পরী বেশ রেগে গিয়ে বলল -

- এমন অসভ্যর মত তাকিয়ে থাকেন কেনো !
- স... সরি
- সরি ! মেয়েদের দিকে তাকিয়ে থাকবেন আবার সহজ ভাবে সরি বলবেন । আজব তো !
- হু
- হু ! হু কি ? এমন বৃদ্ধ মানুষের মত মিনমিন করে কথা বলছেন কেনো ?
- সরি
- আবার ! উফফ, আপনার সাথে কথা বলতে আসায় ভূল হয়েছে ।

চলে যাচ্ছিলো পরী । তখনই নীল বলল, 'পরী, আপনাকে খুব সুন্দর লাগছে' । উত্তরে আরেকবার চোখ রাঙানী দেখল সে । এরপর আর কথা হয়নি ওদের।

*

কদিন আগে হঠাৎ করেই নীলের ফেসবুক হোমে পরীর আইডি শো করল । প্রো-পিক হিসেবে পরীর একটা ফটো দেয়াছিল প্রাইভেসি সহ । সেখান দেখেই রিকুয়েস্ট দেয় নীল ।

কিছুক্ষন পরেই রিকুয়েস্ট এক্সেপ্ট করল পরী । নীল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, এতটা খুশি হলো । এরপর কথা শুরু হলো ওদের মাঝে ।

পরিচয় জানার পর বেশ ভালো বন্ধু হয়ে উঠলো ওরা । এরপর নীল পরীকে বলল দেখা করার জন্য, পরীও রাজী হলো । তাই আজ এখানে নীল ।

*
একটু পরেই পরীর ফোন এলো নীলের নাম্বারে । রিসিভ করতেই পরী বলল

- নীল, তুমি কই ?
- এই তো নদীর পাড়ে।যেখানে থাকার কথা । তুমি কই ?
- আসছি
- হুমম
নীল হাতে থাকা ফুলটা লুকিয়ে ফেলল।চমকে দেবে পরীকে।

পরী আজকেও কালো শাড়ি পরেছে । দেখতে ঠিক পরীর মতই লাগছে । নীল আবারও হা করে তাকিয়ে থাকল । পরী বলল-

- অসভ্যের মতো তাকিয়ে আছো কেন ? হি হি
- স... সরি
- তুমি বদলাও নি একটুও
- হুমম । তোমাকে একটা কথা বলার ছিল ।
- হুমম বলো
- আ আ আ

হঠাৎই পরীর ফোনটা বেজে উঠল । পরী রিসিভ করে একটু দুরে দাড়িয়ে কথা বলা শেষ করল । এরপর নীল জিজ্ঞেস করল

- কে ফোন দিয়েছিলো
- অন্তু; আমার... ! আমাকে যেতে হবে এখন ।
[বেশ শকড হলো নীল]
- তুমি তো বলোনি
- সরি
- ওকে । বাই

পরীর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকল নীল ।হাত থেকে রক্ত ঝরছিলো । কারন গোলাপ দেখতে সুন্দর হলেও তাতে কাটা থাকে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×