আজ জাতির জনক ,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী .. বঙ্গবন্ধু খুব ছোটকাল থেকেই আমার আদর্শ ,ততটা ছোট থেকে যখন রাজনীতি সম্পর্কে নূন্যতম ধারণাও ছিলনা আমার .. বড় হয়ে উনার সর্ম্পকে প্রচুর বিরূপ মন্তব্য শুনেছি ,কম্বল চোর ,গাঞ্জাখোর , তিনি মরায় দেশ বাঁচছে ,আনন্দউত্সব করছে ইত্যাদি ইত্যাদি .. কখনো তাদের কথায় কোন মন্তব্য করিনি আমি ..কারণ আমি জানি ,ইতিহাস সাক্ষী আছে ..তাঁর মৃত্যুর বিচার র্পযন্ত হয়নি আজও ..এতটাই কি ঘৃণ্য তিনি বাঙালীর কাছে ? এতটাই কম করেছিল বাঙালীদের জন্য ? আজ কিছু মানুষ সন্দেহ প্রকাশ করে ,মুক্তিযুদ্ধে প্রকৃত মৃতের সংখ্যা কত ?ত্রিশলক্ষ না ত্রিশহাজার ? কেউ কেউ মন্তব্য করে,পাকিস্তান থাকলেই ভাল হত !বাংলার মাটিতে তারা পাকিস্তান জিন্দাবাদ বলে রব ওঠায় ..আমি নিশ্চুপ ,প্রতিবাদ করিনা !ক্ষোভে আমার রক্ত জ্বলে ,চুপ করে থাকি ! মন্তব্য ওঠে ,যুদ্ধে পাকিস্তানিদের চেয়ে মুক্তিযোদ্ধাদের দ্বারাই বেশি র্ধষণ হয়েছিল ..ফেসবুকে নিকনেম হয়,জাতির পিতা শ্যাক মুজিব,গাঞ্জা মুজিব, আমি তবু এই দিনে বলি ,
যতদিন রবে গঙা গোমতী পদ্মা যমুনা বহমান ,ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান .. :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



