somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহারাকাব্য-২

১৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কামরল তার দ্বিতীয় স্ত্রী'র বড় ছেলে।প্রথম স্ত্রী এক ছেলে রেখে মারা যাওয়ার পর কামরুলের মাকে বিয়ে করেছে।পরপর ৩ ছেলে হয়েছে, মালেক পাটোয়ারী খুব খুশী।জমিজমা ভালই আছে, ৪ছেলে আর তিনি, বাপ বেটা মিলে গৃহস্হি আরো বড় করবেন। কিন্তু কামরুলের মা বেঁকে বসলেন। ছেলেদের তিনি লেখাপড়া শেখাবেন, মেয়েমানুষের বুদ্ধি!!! অনেক রাগারাগি করেও লাভ হলোনা। কামরুলকে লজিং পাঠিয়ে দিতে হলো, ছেলেটি ভালোভাবে মেট্রিক পাশ করলো, তারপর ঢাকায় কি যেন টেকনোলোজি কলেজে ভর্তি হলো। সে অবশ্য স্টাইপেন্ড পেত, সেই টাকায় নিজের খরচ চালাতো, ছোট ভাই মাহমুদের পড়ার খরচ দিত। কামরুলের মা অবশ্য প্রথম ঘরের ছেলে আকবরকে ও পড়ানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আকবরের পড়ায় মাথা নাই, সে বাবার সাথেই জমি দেখে, চাষাবাদ করে। এই ছেলেটার প্রতি মালেক পাটোয়ারীর অসীম দূর্বলতা, অনেক ধুমধাম করে ছেলে বিয়ে করিয়েছে। এর মধ্যেই ৪ ছেলেমেয়ের বাপ। বউটা মহা চালাক, তার আশকারা পেয়েই অবশ্য বেশী করে, তারপরেও কিছু বলতে পারেনা। ছেলেটা যদি কষ্ট পায়।

কামরুল চাকরি শুরু করেছে বছর পাঁচেক হলো। পরের ভাই মাহমুদ ইন্জিনিয়ারিং -এ ভর্তি হয়েছে। নিজের জন্য সামান্য খরচ আর ভাইকে টাকা পাঠিয়ে বাকী টাকা বাবার হাতে তুলে দিত। এই টাকাটা হাতছাড়া হয় কিনা, সেই চিন্তাটা ইদানিং মাথায় খুব যন্ত্রণা দিচ্ছে। আরেকটু শক্ত হতে হবে।এইবার ঢাকা থেকে আসার সময় আবার বউ'র জন্য সোনার চেইন নিয়া আসছে, ভাবলেই মুখটা তিতা হয়ে যায়।গয়না দিয়ে হয়টা কি? জমি বাড়লে ইজ্জত বাড়ে, এই কথা বোঝে কয়জন?

- কি ব্যাপার, ডাকছেন কেন? স্ত্রী ফজিলা বেগমের ডাকে চমক ভাঙে। রাগী গলায় এতক্ষনের আশংকা প্রকাশ করে--

- তোমার ছেলে কি টাকা পয়সা কিছু দিছে নাকি বউ'র গয়না দিয়াই এইবার ঈদ করা লাগব?

- ছেলেটা আসছে ২৪ ঘন্টাও হয় নাই, এখনই এমন অস্থির হইলেন কেন? সারাজীবন নিজের হিসাব'ই বুঝলেন।

- পোলাদের লেখাপড়া শিখায়া সেয়ানা বানাইছ, এখন যা খেলা দেখাইব, তাই দেখন লাগব। গজগজ করতে করতে মাঠের দিকে রওনা দিলেন পাটোয়ারী। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন ফজিলা বেগম।

কতদিন পর ছেলেটা আসল, মেসে থাকে কি খায় না খায়। ভালমন্দ কিছু রান্না করা দরকার, কত কাজ বাকী, বড় বউটা এখনও উঠলনা, এমন চালাক মেয়ে কিন্তু কিছুই বলা যাবেনা, বললেই অশান্তি। সাহারার উপর কাজের চাপটা বেশীই পড়ে যাচ্ছে। বউটার চোখদুটো আজ একটু ফোলা ফোলা লাগছে, কি হয়েছে কিছুই বলেনা মুখ ফুটে। মাঝে মাঝে একটু অভিমানী, অসহায় চোখে তাকিয়ে থাকে।কি আর করা, বউয়ের চাহনি এত গ্রাহ্য করতে গেলে তো আর সংসার চলেনা।পরের ঘরে আসছে, কষ্ট করেই ভাত খাওয়া লাগব, এইটাই নিয়ম, নিয়তি।

৩.

- তুমি উঠবানা, অনেক বেলা হয়ে গেছে

স্ত্রীর ডাকে আড়মোড়া ভেঙে চোখ খোলে কামরুল।
- কয়টা বাজে?

- আটটা, আম্মা তোমার পছন্দের নাস্তা বানাইছে, চালের আটার রুটি আর কবুতরের মাংস। তাড়াতাড়ি ওঠ, নাহলে ঠান্ডা হয়ে যাবে।

- বাবা কই?

-আব্বা ক্ষেতে চলে গেছে।

- তোমার মুখটা কেমন যেন শুকনা লাগতেছে, কি হইছে?

- কিছু হয় নাই, অনেকদিন পরে দেখছ সেজন্য মনে হয়। এখন ওঠ, আম্মা অপেক্ষা করতেছে নাস্তা নিয়ে। কলপাড়ে বালতিতে পানি তুলে রাখছি, হাতমুখ ধুয়ে আস তাড়াতাড়ি।

-----
মা, আজ দুপুরে কি রান্না করবা? রুটি মুখে দিতে দিতে বলে কামরুল

- তুই কি খাইতে চাস্‌ বাবা?

- বেগুন পুড়ে ভর্তা বানাও। পুকুরে মাছ আছে কেমন, মা?

- আছে মনে হয় ভালই, তুই আসবি শুনে মামুন মাছ ধরছে গতকাল। বড় বড় কই আর শিং, দাদা'রে ভাল কইরা রাইন্ধা দিতে বলছে।

- কাইলকা সারা সন্ধ্যা আমার পিছপিছ্‌ ঘুরছে, ওরে নাকি এইবার ঢাকা নিয়া যাইতেই হইব, ওর সব বন্ধুরাই গেছে খালি ও একাই নাকি বাদ আছে।

- কিসের ওর সব বন্ধুরা গেছে, দুনিয়ার চাপাবাজ হইছে তোর ভাই, বানায়া বানায়া কত কথা যে কয় আর টো টো কোম্পানির ম্যানেজার, পড়ার কথা শুনলেই আর ভাল্লাগেনা লাটসাহেবের।

- এইবার সিক্সে উঠল, এখন থেকেই তো ভাল কইরা পড়তে হইব।

- সবার ছোট ভাই, দাদারা ঢাকা থাকে, সেই আহ্লাদেই শেষ, তুই এইবার শাসন কইরা দিয়া যাইস, তোর বাপের তো এগুলা নিয়া চিন্তা নাই।

- আচ্ছা দেখি।


দুপুরে খাওয়া শেষ করে সব গুছিয়ে রাখতেই আছরের ওয়াক্ত হয়ে গেল। কলপাড়ে ওজু করতে গিয়ে মাথাটা কেমন যেন করে উঠল সাহারার, কোনমতে কলের হাতল ধরে বসে পড়ল। কদিন ধরে শরীরটা ভাল যাচ্ছেনা। অজানা আনন্দ আর আশংকায় বুক কাঁপে।আজ রাতে কামরুল'কে বলব, ভাবতে ভাবতে ঘরের দিকে পা বাড়ায় ....... (চলবে..)
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×