somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:(( ভাবতে ভাবতে যায় বেলা

১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং মেমোরি আমাকে বার বার বিট্রে করছে। কিছুই সহজে মনে থাকেনা। এক সেকেন্ড আগেই যা চিন্তা করলাম তা সাথে সাথেই হারিয়ে যাচ্ছি।

এই যেমন গতকাল, অফিস থেকে বের হবার আগে চিন্তা করলাম এসি টা বন্ধ করব। হাতটাও বাড়ালাম রিমোটের দিকে, অতোটুকুই। সাথে সাথে ভুলে গেলাম কি করার জন্য হাত বাড়ালাম। অনেক্ষন ওই অবস্থায় বসে মনে করার চেষ্টা করেই গেলাম, কিন্তু লাভ হলনা কিছুই। শেষে কোন উপায় না দেখে বাসার দিকে রওনা করলাম। রওনা করারো ২০মিনিট পরে মনে পড়ল এসির রিমোট নিয়ে আমার এসিটা ব্ন্ধ করার কথা ছিল। :(

অফিসে কি কি কাজ করার আছে আসার পথে তা চিন্তা করে সবসময়ই মনে একটা ছক এঁকে নেই। কিন্তু এখন অফিসে ঢোকার সাথে সাথেই সব ভুলে যাই। ঠিক করলাম নোটবুকে লিখে রাখব, লিখতে গেলে দেখি ৫টা পয়েন্টের মধ্যে মাত্র একটা অনেক কষ্টে মনে পড়ছে। প্রতিদিন বাসায় যাবার পর মনে পড়ে আরো কি কি করার ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম, মেজাজ খারাপ করে বসে থাকা ছাড়া আর কোন কিছু করার পাইনা।

কিছুদিন আগে 'শ'কে জিগ্গেস করলাম, তোমার হাতে আংটি কই। অবাক হয়ে জানাল ওটা যশোর যাবার আগেই আমার কাছে রেখে গেছে। আমার কিছুতেই এটা মনে পড়লনা যে আমাকে দিয়েছে আর যদি সত্যিই দিয়ে থাকে তাহলে সেটা এখন কোথায়, এটা জেনে তো রিতীমত ক্ষেপে গেল। কারন এর কিছুদিন আগে নাকি আমাকে একটা ঘড়ি রাখতে দিয়েছিল। ওটাও আমি বেমালুম ভুলে গেছি, বিভিন্ন জায়গায়ও খুজেছি কিন্তু এখনো সেটা পাইনি। কিন্তু সুখের বিষয় হচ্ছে, প্রায় ২ঘন্টা আলমারিতে খোঁজার পর 'শ'এর আংটিটা পেয়েছি :D

যেমন এখন লিখার কথা ছিল অন্য কিছু, কিন্তু পেইজ খুলে প্রায় আধা ঘন্টা বসেছিলাম, কারন কি কথা ছিল সেটাই ভুলে গেছি:((

আমার এই অবস্থা থেকে কিভাবে পরিত্রান পাব/:)। ভেবে উপায় পাচ্ছিনা, কারন পেলেও যে সেটা সাথে সাথেই ভুলে যাচ্ছি। :((। সারাদিন এখন শুধু ব্যস্ত থাকি বিভিন্ন জিনিস মনে করাতেই।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×