somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারকে একবার হ্যাঁ বলুন।

১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০১:
আঁধারের পথে হেঁটেই যে আলোকে আবিষ্কার করতে হয় এই চরম সত্যটা কেন আমরা বারবার ভুলে যাই বা ভুলে যাবার ভান করি আমি বুঝি না। সবজায়গাতেই আমি দেখতে পাই সবাই ভাল হতে চায়, ভাল থাকতে চায়, ভাল খেতে চায়। আমি যখন জিজ্ঞাসা করি এই ভাল থাকা, খাওয়া বা ভাল মানুষ হতে চাওয়া দ্বারা তারা কি বলছে, তখন অবশ্যই আমি একই রকম উত্তর পাইনা। এ থেকে ব্যাপারটা শতভাগ স্পষ্ট যে ভাল বিষয়টা সবার কাছে সমভাবে ভাল নয়। অর্থাৎ ভাল বিষয়টা অনেকাংশেই আপেক্ষিক। এই আপেক্ষিক বিষয়টা নিয়েই আমরা পাহাড়ের মত দাঁড়িয়ে থাকি যেন একচুলও এদিক সেদিক হবার নয়।

এভাবে অটল দাঁড়িয়ে আমরা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ভাবি অন্যায়ের বিরুদ্ধে, আঁধারের বিরুদ্ধে এ আমাদের জিহাদ, ভাবি আমরাতো প্রগতির পথে আছি। কয়েক দশক আগের ব্যাপারগুলো যে আজকে এক ধরনের প্রতিক্রিয়াশীলতা হতে পারে তা ভেবে দেখার সুজোগ আমরা নিজেদের দিই না। আমরা তথাকথিত আলোর মশাল নিয়ে ছুটে চলি, অন্ধকাচ্ছন্ন সবকিছুকে আলোকিত করতে। কিন্তু আমাদের মশালের আলোয় চারপাশ আলোকিত হচ্ছে নাকি চারপাশ পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে তা বোঝার সময়টুকু আমরা নিজেদের দিই না।

০২:
এবার যদি ধরেও নেই আপেক্ষিক অর্থে নয় তা সর্বসম্মতভাবে অন্ধকারাচ্ছন্ন। এ ক্ষেত্রে লক্ষ করুন এই অন্ধকারের অস্তিত্য স্বয়ং স্রষ্টাও মেনে নিয়েছেন এবং এর উপস্থিতি আপনার চূড়ান্ত পরলৌকীক সাফল্যে প্রতিবন্ধকতা নয়। ইহলৌকীক জীবনে এর গুরুত্ব নিকোল ম্যাকায়াভেলিরা উদাহরণ দিয়ে প্রমাণ করে গেছেন। আর আপনারা নিজেরাই এর সবচেয়ে বড়ো প্রমাণ।

এসব কথার অর্থ এই নয় যে অন্ধকার সমগ্রতাকে গ্রাস করুক, আসলে সে সামর্থও এর নেই। জিহাদের জন্য প্রস্তুত? একটু ধৈর্য ধরুন। অন্ধকারকে ছড়িয়ে পড়তে দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি রক্ত কণিকায় এরা দাপিয়ে বেড়াক। এভাবে একসময় নিজেরাই তারা ক্লান্ত, দুর্বল হয়ে যাবে। তারপর মৃত্যু কামনা করবে আপনার কাছে। আপনি তাদের মৃত্যু নিশ্চিত করুন, সুখী করুন অন্ধকারকে। সাবধান, অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে আঘাত করবেন না। কেননা অন্ধকার প্রাকৃতিক, আর জানেন তো--প্রকৃতিকে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, বন্ধুত্ব করতে হয় তার সাথে।

তাই আসুন আমরা অন্ধকারের জন্য একবার হ্যাঁ বলি..........
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×