



গ্রামের মানুষ সম্পর্কে এবং তাদের বসবাস নিয়ে নানা কথা রয়েছে । আজকে , তাই নিয়েই বলবো , জানিনা আপনারা কেমন ভাবে নিবেন বিষয়টি , এক সময় গ্রামের মানুষের বসবাস ছিল খুব কষ্টের জীবন , যেমন , বিদ্যুৎ ছিলোনা , ছিলোনা পাকা রাস্তা , তেমন একটা চোখে পড়তো না পাকা বাড়ী , এমনকি সেনেটারই পায়খানাও ছিলোনা খুব একটা , রাস্তাঘাটে ছিলোনা ড্রেনেজ বাবস্থা , সড়ক পথে ছিলোনা বাতির আলো । ইঞ্জিন চালিত কোনও যানবাহন ছিলও না , ছিলও গরু / মহিষের গাড়ী , আর টমটম গাড়ী । তবে নদীতে ছিলও অনেক পানি , সেই নদীতে চলতো হরেক রকম নৌকা , নদী পথে চলতো গয়নার নৌকা নামে যাত্রী বাহন্ তাতে টাপ্পর বা ছৈ দেওয়া , যাতে বৃষ্টি বা রদ্র থেকে রক্ষা পাওয়া যায় , মাঝী / মাল্লা গন , নৌকার দাড় টানতও আর নৌকা চলতো ধীর গতিতে , নৌকায় আবার থাকতো পাল , যা দিয়ে নৌকা পাল তুলে চলতো দ্রুত , তবে পাল তুলতে , জোরে বাতাসের প্রয়োজন হতো , তখন মাঝে মাঝে কাল বৈশাখীর ঝড় হতো , সেই তুফানে আবার নৌকা ডুবি হতো গহীন জলে । নদী পথে ছিলও নানা নামের ঘাঁট , আর সেই ঘাঁটে থামত নৌকা এবং নামতও , নানা গ্রামের যাত্রীগন । তারপর হাঁটা পথে চলে যেতো গ্রাম থেকে গ্রামে । তাদের নিবাসে বা হাটেবাজারে বা স্কুল / কলেজে । যে পথগুলি ছিলও ধুলায় বা বালিতে ভর্তি যা থেকে গায়ে ভরে যেতো ধুলা / বালিতে , আর সেই ধুলোয় ভরা পথ যাত্রীদের দেখলে মনে হতো , যেন এক বিকৃত চেহারার মানুষ । চলমান ২
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





