


যদি বি এন পি জোট ক্ষমতায় আসে , তাহলে আমাদের চাওয়া / পাওয়ার মনের কথাগুলি তুলে ধরা দরকার বা আমরা যা চাই তার ফিরিস্তি দেওয়া দরকার বা আমাদের দাবীগুলির কথা তুলে ধরা প্রয়োজন । সেই সাথে এসবের ঘোষণাও , তাদের থেকে আসা শ্রেয় বলে মনে করে লিখলাম । যেমন,
১ বি এন পি জোট ক্ষমতায় আসলে , বোমাবাজই হবে না , পেট্রোল বোমা ফুটবে না , সিরিজ বোমা হবে না , বাসে আগুন জল্বেনা , সন্ত্রাস হবে না কি ?
২ ক্রস ফায়ার হবে , না হবে না । র্যাব বাতিল হলে , বাহিনীর সদস্য গন কি , অন্য বাহিনীতে সমন্বয় হবে , না হবে না ।
৩ বিনাবিচারে কেউ মরবে না , এমনকি কেউ বিনাকারনে আটকও হবে না , ৫৪ ধারা বাতিল হবে , না হবে না ।
৫ বিদ্যুৎ , গ্যাস , তেল , পানির দর, সহ অন্য পন্নেরও দর বাড়বে না , না বাড়বে ।
৬ বেকার সমস্যার সমাধান হবে , না হবে না ।
৭ সারের জন্য কোনও কৃষক গুলিবিদ্ধ হবে না , বিদ্যুতের সমস্যা সমাধানের দাবীর আন্দোলনে কেউ গুলি খাবে না ।
৮ যুদ্ধ অপরাধীদের মামলা তুলে নেওয়া হবে , না হবে না এবং যারা জেলে আছে , তাদের দায় মুক্তি দিয়ে , খালাস করে দেওয়া হবে , না হবে না ।
৯ দেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলি , রাজনীতি করার সুযোগ পাবে , না পাবে না ।
১০ কারো প্রতি দন্দ নয় , সবার সাথে বন্ধুত্তের সম্পর্ক নিয়ে , আন্তর্জাতিক সম্পর্ক বিরাজমান থাকবে কি ?
১১ ভারত , বার্মার সাথে সম্পর্ক কি হবে ?
১২ সীমান্ত এলাকায় বি এস এফ এর হাতে কেউ হত্যা হবে না , বা হত্যার বিচার করা হবে ।
১৩ পুনরায় হাওয়া ভবন খোলা হবে , না হবে না ।
১৪ ইসলামী শাসন ব্যাবস্থা দেশে চালু হবে , না হবে না ।
১৫ বিদ্যুতের ঘাটতি থাকবে , না থাকবে না ।
১৬ সকল পাবলিক পরীক্ষা আর পিছাবে না , না পিছাবে ।
১৭ ঢাকার যানজট থাকবে ,না থকবে না ।
১৮ ঢাকা সিটি কর্পোরেশন এক করা হবে , না হবে না ।
১৯ বর্তমান সরকারের আমলে যারা সরকারী চাকুরি পেয়েছেন , তাদের চাকুরী থাকবে, না থাকবে না ।
২০ যেসব সরকারী কর্মকর্তা , এখন জনপ্রশাসনে ও এস ডি আছেন , তাদের সকলকে পোস্টিং সহ , পদন্নোতি দেওয়া হবে , না হবে না । এবং আর কেউ কথায় কথায় ও এস ডি হবে , না হবে না । যার যার যোগ্যতা অনুযায়ী যথাসময়য়ে পদোন্নতি পাবে , না পাবে না ।
২১ সকল নন এম পি ও বেসরকারী স্কুল / কলেজ এম পি ও ভুক্ত হবে , না হবে না ।
২২ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত থাকবে , না থাকবে না ।
২৩ উপজেলা পরিষদের চেয়্যারমান প্রধান নির্বাহী হবেন , না হবেন না । জেলা পরিষদের প্রশাসক পদ , বহাল থকবে , না থাকবে না । জেলা পরিষদের নির্বাচন হবে , না হবে না ।
২৪ ঘুষ / দুর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠবে, না উঠবে না ।
২৫ প্রতিহিংসার রাজনিতী হবে, না হবে না ।
২৬ পদ্মা সেতুর কাজ চলমান থাকবে , না থাকবে না ।
২৭ আরিচা / কাজিরহাট / দউলদিয়া ২য় পদ্মা সেতু হবে ,না হবে না ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



