


আমরা দু বন্ধু মিলে একদিন সিদ্ধান্ত নিলাম আমরা মটর সাইকেলে চড়ে দু জনে বাংলাবন্ধে যাব । সেই মোতাবেক ভ্রমণ সূচি তৈরি করলাম । কোন পথে কিভাবে যাব , কখন রওনা দেব এবং পথে কি কি করবো বা কোথায় কোথায় থামবো । সে অনুযায়ী একদিন রওনা দিলাম এবং আমরা দুজনেই পরে নিলাম হেলমেট, গায়ে রেইনকোট , হাতে হাত মোজা পায়ে জোতা । সংগে নিলাম পানি , বাড়ী থেকে নিলাম জল খাবার তা বাড়ীর বানানো , আর পথে কোনো কোনো হোটেলে খেয়ে নেবো ভাত । আর পথে দেখবো নিদর্শন গুলি । জেলায় জেলায় থাকবো আবাসিক হোটেলে যেখানে সন্ধা হয়ে যায় । আমার আবার ভ্রমণ পথে বাসে/ ট্রেন এ যাওয়ার সময় ছোট বেলায় থেকেই , পথের গ্রামের এবং স্টেশনের নাম গুলি পড়া ও মনে রাখা । তাই আমার অনেক এলাকার অনেক নাম মনে আছে । যেখান থেকে আমরা রওনা দেবো সেখান থেকে বাংলাবন্দের দূরত্ব প্রায় ৩০০ / ৪০০ কিলোমিটার । শুরু হোলও যাত্রা ভোর ৫ টায় । প্রথমে আমিই মটর সাইকেলটি চালাচ্ছিলাম , পরে সহযাত্রী চালাবে , যখন আমি ক্লান্ত হয়ে যাব । পথের নামগুলি বলে যাই , যে নামগুলি পথে দেখেছি , তা হোলও , চড়ইমারি , মুলাডৃলি , কদমছিলাম , চিলমারি , তাড়াস , হাঁটুভাঙ্গা , হবিতপুর , নন্দিগ্রাম , সাকপালা মোড় , বাঘা , চারঘাট , ক্ষেতলাল , কাউনিয়া, ডোমার , জলঢাকা , বুড়িমারি , আদিতমারি , চিরিরবন্দর , পত্নীতলা , লালপুর , রানীসংখৈল , মিঠাপুকুর , অরনখোলা , নাচোল , আড়ানি , ঘোড়া ঘাট , সুন্দরগঞ্জ , আক্কেলপুর , ভাতগড় , নাচোল ,বোদা , বুল্লি, হাড়ীভাসা , ধাক্কামারা , ভজনপুর , তেতুলিয়া সহ নানা চমৎকার চমৎকার নাম । চলমান ২
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



