somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে কি করতেই হবে ?

১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়া সৃষ্টির পর থেকেই পৃথিবীতে বিয়ে প্রথা চালু হয়ে আসছে বোধ হয়।
কিন্তু অনেকেই আবার জীবনে বিয়েই করেনি তাই কেউ তাদের আয়বুড়ী বা আয়বুড়া বলে আখ্যায়িত করে । আবার বিয়ের পর ছেলে / মেয়ে না হলে হাটকুড়েও বলে । সমাজে তাই নানা কথা এই বিয়ে নিয়ে । আবার মহাধুমধামে অনুষ্ঠান করে বিয়ের পর কেউ যাচ্ছে হানিমুনে লংকায় , আবার কেউ চেনা সেই বাড়িতেই , আবার কেউ প্রেম করে বিয়ে করে গাছতলায় বাস করে বা বলে বাস করবো । আবার প্রেমের বিয়ে ,দীর্ঘ ভালোবাসার বিয়ে , ও ঘটা করে বিয়ের জীবনও , কখনো কখনো ভেংগে যায় বা হয়ে যায় বিচ্ছেদ । তারপর কেউ কেউ বা কারো কারো ভাগ্যে বিয়ের বাসর রাতেই ঘর ভেংগে যায় । তাই তার পর আর কেউ কেউ পুন বিয়ে না করে সারাজীবন বিধবা বা বিপত্নীক হয়ে রয়েছে । আবার সন্তান হবার পরও যুগল জীবন ভেংগে যাচ্ছে নানা কারনে । তারপর আর কোনদিন বিয়ে করেনি আবার কেউ কেউ বিয়ের পর বিয়ে করে যাচ্ছে । কেউ আবার বিয়ে করার জন্য জীবন বিপন্নও করে দিচ্ছে ।কিংবা আত্থহুতি দিচ্ছে । কেউ আবার পরিবার ছেড়েছে বিয়ে না করতে পেরে । কেউ আবার নানী / দাদীকে ধরছে , তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য , কেউ আবার বিয়ের পর বলছে , তোমার চেয়ে কতো ভালো পাত্র / পাত্রী ছিলও বা এসেছিলো কিন্তু বাপ / মা ভুল করে , তোমার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে ।এর চেয়ে রিক্সালয়ের সাথে বিয়ে হলে ভালো হতো । আবার কেউ বলছে তোমার চেয়ে কালা মেয়ে বা গরীবের মেয়ে বিয়ে করলেই ভালো হতো । কেউ আবার বলে আমি বলেই তোমার সংসার করে গেলাম । অন্য মেয়ে বা ছেলে হলে সংসার করতো না । কেউ আবার বিয়ের পর চাচ্ছে উপঢৌকন না আনতে পারলে চলছে নানা অত্যাচার নাহলে বিচ্ছেদ । কখনো কখনো কপোত/ কপোতীর মধ্যে চলছে পাওয়া না পাওয়া নিয়ে কথা , যে অমুকের বউয়ের কতো গহনা শাড়ী , আবার ছেলে বলছে অমুকের মেয়ের বাপ কতো কিছু দিয়েছে । এই সব নিয়ে চলছে নানা কথা নানা ঝগড়া , কেউ আবার একই ছাদে বাস করছে ভিন্ন কক্ষে অনেকদিন ধরে । কেউ আবার ভিন্ন ছাদে , আবার কেউ সংসার ভাংছে কাপুরুষ বলে বা দুশ্চরিত্র বদনাম দিয়ে কিংবা পুরুষ নয় বলে । আবার কেউ ভাংছে নষ্টা নারী বলে , কেউ আবার পছন্দের বা ভালো ছেলে / মেয়ে খুজতে খুজতে না পেয়ে বয়স বেঁড়ে গেছে , তাই আর বিয়েও হচ্ছে না । কোনও কোনও নারী , একাধিক ছেলে / সন্তান হয়ার পরও , ঘর ভাঙ্গছে , চলে যাচ্ছে অন্যত্র । আবার কোনও কোনও পুরুষরা নিজের ঘরে সুন্দরী বউ রেখেউ যাচ্ছে অন্য নারীর কাছে , হচ্ছে উভয় ক্ষেত্রেই পরকীয়া , ভাঙছে দীর্ঘ দিনের অনেক ভালোবাসার সংসার , আবার তা ভুলেও যাচ্ছে অল্প দিনেই , গড়ছে নুতন করে সংসার এবং নুতন ভালোবাসা । অথচ কথা ছিলও , কেউ কাউকেই কোনদিনই ভুলবো না , থাকবো মোরা অটুট বন্ধনে আবদ্ধ ও অনেক স্বপ্ন / ভবিষ্যৎ । কিন্তু হটাত করে বা কোনও এক তুচ্ছ ভুলে বা ঘটনায় বা অপঘাতে , ভেঙ্গে যাচ্ছে , ওইসব স্বপ্ন / অঙ্গীকার / ভবিষ্যৎ । কিন্তু নারী / পুরুষ একে অপরের সম্পূরক । এছাড়া নাকি চলে না জীবন এবং তাছাড়া জীবন হয় না পরিপূর্ণ । তাহলে নারী / পুরুষের সম্পর্ক কেনও ভাঙ্গছে কথায় কথায় । কিন্তু কতদিন অপেক্ষা করেছিলাম এই বলে যে , মিলন হবে কবে , মনের মানুষেরও সাথে । সে মিলন কি , সুখের দিনগুলি দূরে চলে যায় এর মতো ? তারপরও বিয়ে কি করতেই হবে
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×