somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙের দুনিয়ায় চলছে / নান রঙ্গের খেলা

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








বিশ্বব্যাপী নানা রঙের মানুষ আছে বোধ হয় । তার মধ্যে, আমরা কালা ধলাকেই বেশী বুঝি বা বেশী গুরুত্ব দেই। মানুষ যখন জন্ম গ্রহন করে , তখন তার গায়ের রং দেখে বোধ হয় , সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না , যে সে কালো না ফর্সা হবে । তবে কেউ কেউ বলে ফর্সা হবে , কেউ বলে কালো হবে , অন্যজন বলে শ্যামলা হবে কিংবা উজ্জ্বল ফর্সা হবে না , তবে উজ্জ্বল শ্যামলা হবেই । তাই দুনিয়ার রঙ নিয়ে নানা কথা , নানা রং / তামাশার ইতিকথা প্রচলিত আছে বোধ হয় । কেউ বলি ====আমরা রঙের দুনিয়ায় , শুধু রঙে / ঢঙের কথা বলে যাচ্ছি === । যে যাই বলি , কালা/ ধলা নিয়ে বা রঙের দুনিয়ায় নানা সমস্যা রয়েছে , যেমন কালো কাপড় অনেকেই পোরতে চায় না । আবার কেউ কালো কাপড় পোরতে চায়। কারন এখানে পছন্দের ব্যাপার রয়েছে আবার মানানেরও ব্যাপার রয়েছে বোধ হয় । অনেক সময় কালা কাপড়কে আমরা দুক্ষ / বেদনার বা শোকের প্রতীক হিসাবে ব্যাবহার করে থাকি । আবার কেউ বলে কালো কাপড় শীতের দিনে ব্যাবহার করলে বা পরলে শীত নাকি কম লাগে । অন্যজন বলে গরমের দিনে কালো কাপড় পড়লে গরম ধরে বেশী । অনেকেই বলে কালোর পছন্দ নাকি , আমাদের মধ্যে কম লোকেরই । সাধারণত , বাস গৃহের , সাদা দেওয়ালের নীচে , মেঝের কাটিঙে লাগাই কালো বর্ডার , যাতে সাদা ফুটে ভালো । কিংবা লাল / সাদা / কালো / সবুজের নানা রঙের টব সাজিয়ে ফুলের বাগান সাঁজাই সারিসারি । অন্যদিকে সাদা কাপড় অনেকেই পোরতে চায় না , বিশেষ করে মেয়েরা পোরতে চায়না , কারন হিসাবে জানা যায় যে , যাদের স্বামী মরে গেছে তাদেরই নাকি পরতে হয় , তাই স্বামী আছে যার , তার না পরাই ভালো । এই সাদা শাড়িতে আমরা মেয়েদের বিধবা প্রতীক হিসাবে চিনহ করে থাকি । আবার সাদা ছড়িতে কানা লোকের প্রতীক হিসাবে চিনহ হয়ে থাকে । আবার রাস্তায় সাদা রঙের বর্ডার দিয়ে সংকেত বহন করায় , আবার লাল রঙ দিয়ে আমাদের জীবনের গতি থামিয়ে দেয় । এমনকি গাড়ী / ঘোড়া সব বন্ধ হয়ে যায় লাল রঙে । আবার সাদা পোশাক গরমের দিনে পরলে নাকি গরম কম লাগে । যে জন্য ট্রাফিক পুলিশদের পোশাক নাকি সাদা হয় । অন্যদিকে কেউ কেউ সাদা শার্ট / প্যান্ট / সাদা জুতা / সাদা মুজা পরে নিজেকে আকর্ষণীয় করে তুলে । অনেকে আবার বলে , কালা প্যান্ট , সাদা শার্ট, নাকি মানায় ভালো । চুল পেকে সাদা হলে , কালা রঙের কালি মেখে কালা করে , চুলের পাক আড়াল করে কিংবা বয়কম প্রমান করার চেষ্টা করে থাকি আমরা । কিন্তু এতেও নাকি মানান দেখায় না কারন অনেকদিন চুল সাদা থাকলে , হটাত করে , চুল রঙ দিয়ে কালা করলে নাকি বেমানান লাগে বা চেহারা পাল্টে যায় হটাত । তাই অনেক সময় চিনতে পারা যায় না বা সাময়িক ইয়াং মনে হয় । তাই প্রবাদে বলে ==চক চক করলেই সোনা হয় না ===। কেউ আবার এই কথাতে লজ্জাও পায় কিংবা নিজেকে আবার যৌবনে ফিরে এসেছে বলেও মনে করে । তাই সমাজ বলে== উপরে ফিট/ ফাট , ভিতরে ফাঁকা বা শুননো সার === । যে যাই বলুক , এই মানানের সাথেও নাকি সাদা / কালার ব্যাপার আছে । আবার মেয়েরা যদি পরে সাদা শাড়ী কালো পাঁড় , তা নাকি দেখতে আরও সুন্দর লাগে , তাও নাকি পোরতে হয় একটি বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ দিনের জন্য , শোনা যায় এখানে নাকি কালা / সাদার কোনও সমস্যা নেই । আমরা অনেকেই কালা মেয়েকে বিয়ে করতে পছন্দ করিনা , সবসময়ই ধবধবে /ফর্সা মেয়েকে বিয়ে করতে চাই বা আগ্রহী । তাই কালা মেয়ের নাকি বিয়েতে সমস্যা । যে জন্য গ্রামীন প্রবাদে বলে ,== খড় দিয়ে যে চুল বাঁধে , সেও ভাতার বা স্বামী পায়=== । কিন্তু আমরা আবার , খুজে ফিরি লক্ষ্মী বউ , কিন্তু লক্ষি / অলক্ষ্মী বউতে , সাদা / কালার কোনও তফাৎ নেই । তাই লোকে কয় , ===জাতের মেয়ে কালা হলেও ভালো === । তাই আমরা কখনো কালা চামড়া সাদা করতে , কতরকম স্নো / ক্রিম ব্যাবহার করি , তাতেও সমাধান না হলে , চলে যাচ্ছি , বিউটিশিয়ানদের কাছে , কালা চামড়া , সাদা ফর্শা করতে । অনেকে আবার বিছানায় সাদা চাদর ব্যাবহার করতে চায় না । আবার কালা টুপীকে জম টুপীও বলে যেমন ফাঁসীর মঞ্চের আসামীকে কালা টুপী পরানো হয় ফাঁসীর আগে । অন্যদিকে কালা মুখোশ পরে রাতে ডাকাতিও করে কেউ কেউ , আবার নিজের চেহারাকে ঢেকে রাখার জন্য মুখোশ হিসাবেও কালা মুখোশ পরে । আমরা বেশীর ভাগ মানুষই , আলো আবছা অন্ধকার বা আঁধার রাতে , হটাত করে , কালা কোনও জীব দেখলে চমকে উঠি , তাই ছদ্ধবেস আমাদের চমক দেয় বা চমকায় । মুখে কালা কাপড় বা ব্লাক টেপ মেরে প্রতীবাদ জানাই আমরা কখনো কখনো । তাই আমার মনে হয় , কালা কাপড়ে আমরা হয়তো বেশিই ভয় পাই । কিন্তু মানুষের মিত্তুর পর সাদা কাপড় দিয়েই বিদায় দিতে হয় , দুনিয়ার অনেক রঙের মাঝেও , আমরা সাদা রঙ বেছে নিয়েছি কেনও ? মনে হয় এর মধ্যেও রহস্য রয়েছে । তাই লোকে বলে রং , সাদা / কালা যাই হউক ,=== যার অন্তর সাদা , সেই ভালো মানুষ ==== । আর তাই আমরা শেষ বিদায় জানাচ্ছি , সাদা কাপড় দিয়ে । যাতে আমরা সাময়িক মনে করে সান্তনা পাই যে , মানুষটি আমাদের ভালই ছিলও । তাই সাদা রং দিয়েই বোধ হয় চির বিদায় জানাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×