জোছনার মেলায় চন্দ্র ডাকে-
আয় আয় আয় আয়
দেখি, দুগ্ধ সরোবরে হয়েছে জড়ো
স্বাতী, আদ্রা, রোহিনী, চিত্রা !
আমি সবিস্ময়ে তাঁকিয়ে থাকি
ধবল ছটায় আপ্লুত ওরা সব
পারসিয়াস মন্ডলের মায়াবতী আমি-
অসহায় বোধ করি ।
সৌরমন্ডলের এলিটদের সভায়
নিজেকে মানাতে লজ্জা হয় ।
শ্রবনা বা স্বাতী অথবা রোহিনী হয়ে-
সব নক্ষত্র কি আর জন্মে ?
প্রবোধ দিই নিজেকে ।
© নীল প্রলয় নিপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


