কলোনীয়াল লিগেসী নাকি নিছক বিনোদন সেই প্রশ্ন তোলা থাকুক
কালো'রা হয়তো মানুষ নয় আর নিরেট সত্য হলো
আফ্রিকাতে কলোনীয়াল হত্যাকান্ড করেছিল ফ্রান্স
'সিমোন দ্যা বুভোয়ার দেশ তাতে লজ্জা কেন পাবে'?
যদিও আলজেরিয়ান মানুষের কাটামাথা শোভিত ডাকটিকিট
আমার সংগ্রহকে সমৃদ্ধ করতে বেশ সাহায্য করেছে ফ্রান্স
তবু আমার খুব ইচ্ছে করে জানতে- বোদলেয়ার রক্ত ভালবাসেন কিনা।
সেদিন প্যারিসের জন্য খুব কষ্ট হয়েছে আমার- কেঁদেওছি প্রার্থনায়
কিন্তু যখন নিরীহ সিরিয়ানরা আমায় প্রশ্ন করে 'তাঁদের কি দোষ'?
যেহেতু আমেরিকা-জাতিসংঘ ব্যাস্ত থাকে অবৈধ সঙ্গমে তাই-
আমি মাথা নিচু করে চুপ করে থাকি আর মনে মনে খুঁজি মিশেল ফুঁকো'কে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




