ওই মানুষটিকে দেখুন-
উনি এই হাসপাতালের বারান্দার মেঝেতে শুয়ে
রোজ রাতে নিখাঁদ বেদনার গান করেন।
আপনি হয়তো তাঁকে চিনতে পারছেন না
আসলে সে আপনারই রাজ্যের সেই 'ভাগ্যবান' প্রজা
যার উঠোনে একদিন আপনি চোখ ভরা জল নিয়ে
ভিক্ষা চেয়ে বাড়িয়েছিলেন নির্লজ্জ দুটি হাত আর হ্যাঁ-
আপনার মাথাটি তখন বিনয়ে নত হয়েছিল
সে কিন্তু ফেরায়নি; ভিক্ষা দিয়েছিল আপনাকে।
মূলত তাঁর একটাই অপরাধ
যেটি বর্তমানে সে আক্ষেপ করে বারবার বলে
আর লুকিয়ে একটুখানি কাঁদেও- আসলে তাঁর লজ্জা একটু বেশিই।
তাঁর করা সেই ভয়ঙ্কর অপরাধটি কি আপনি জানেন?
'সর্বদাই সে মানুষকে মানুষই ভাবত; সে সবাইকে মানুষই ভাবত'।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




